ঢাকা   ০১:৩৪:৫২ এএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

রাজশাহীতে কমছে না চাল ও তেলের দাম বাড়ছে সবজিরও

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৭৪৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মঈন উদ্দীন : সারাদেশের মত রাজশাহীতেও কমছে না চাল ও তেলের দাম। বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে চাল ও সয়াবিন তেল। অন্যদিকে, শীতকালীন সবজির আমদানীতে দাম কমলেও আবারো দাম বাড়তে শুরু করেছে। ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আবারো বৃদ্ধির শঙ্কায় সাধারণের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। শুক্রবার রাজশাহীর সাহেব বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
ভরা মৌসুমেও দাম বেশি হওয়ায় ক্রেতাদের ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ক্রেতাই। তেমনিভাবে দোকানীদের মুখেও হতাশার প্রতিচ্ছবি। বেশি দামে পাইকারী বাজারে কিনতে গিয়ে খুব বেশি লাভ করতে পারছেন না বলেও জানান একাধিক চাল বিক্রেতা। গত সপ্তাহের মতোই প্যাকেটজাত সয়াবিন বিক্রি হয়েছে ১২০ টাকায়। আর খোলা জাতের সয়াবিন বিক্রি হয়েছে ১০০ টাকায়। শীঘ্রই দাম কমার সম্ভাবনা দেখছেন না বিক্রেতারা। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে বেশ কিছু সবজির দাম। গত সপ্তাহে ১৫ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হওয়া ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হয়েছে ২০ থেকে ৩০ টাকায়। এছাড়াও পেঁপে ২৫ টাকা, বেগুন ৩০ টাকা, লাউ ৩০ টাকা, শিম ৪০ টাকা, বরবটি ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে প্রায় সব রকমের চালের দাম। আগের মতোই আটাশ ৫৮ টাকা, মিনিকেট ৬০ টাকা, স্বর্ণা ৫০ টাকা, কাটারিভোগ ৬০ টাকা, কালোজিরা আতপ ৯০ টাকা, বাসুমতী ৬৮ টাকা, নাজিরশাইল ৬৫ টাকা দরে বিক্রি হয়েছে। এ বিষয়ে আব্দুস সাত্তার নামের এক চাল বিক্রেতা জানান, নতুন চালের মৌসুম আসলেও পাইকারি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি