1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের ইটভাটায় বাঁশের মুড়া ও কাঠ পোড়ানো হচ্ছে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

লালমনিরহাটের ইটভাটায় বাঁশের মুড়া ও কাঠ পোড়ানো হচ্ছে

লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ২৪০ বার

লালমনিরহাট জেলার ৫টি উপজেলার ইটভাটায় আইন ভেঙে বাঁশের মুড়া ও কাঠ এবং টায়ার পোড়ানো হচ্ছে। ইট তৈরিতে ব্যবহৃত হচ্ছে কৃষি জমি থেকে সংগৃহীত মাটি। আবার অধিকাংশ ভাটা গড়ে উঠেছে ফসলি জমিতে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫ ও ৬ ধারা অনুযায়ী কৃষি জমি থেকে মাটি কেটে নেওয়া ও ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো দণ্ডনীয় অপরাধ। ৮ ধারায় বলা হয়েছে, আবাসিক এলাকায় ৩কিলোমিটারের মধ্যে ও কৃষি জমিতে ভাটা তৈরি করা যাবে না।
প্রতি মৌসুমে নভেম্বর হতে এপ্রিল পর্যন্ত প্রতিটি ভাটায় ৩ শ্রেণিতে ইট তৈরি হয়। এতে লাখ লাখ ঘনফুট মাটি ব্যবহৃত হয়। অধিকাংশ মাটিরই উৎস কৃষি জমি। বেশির ভাগ ভাটাতেই দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটি ব্যবহার হয়, যা কৃষি জমির প্রাণ।
জমির উপরিভাগের ৬ হতে ৭ ইঞ্চি মাটিতে ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদান বেশি থাকে। উপরিভাগের মাটি কেটে নেওয়ায় নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, দস্তা, কপার, ম্যাগনেসিয়ামসহ ১৭ ধরনের উপাদান ধ্বংস হয়ে যাচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, লালমনিরহাট জেলার সকল ভাটা গড়ে তোলা হয়েছে আবাদি জমিতে। আবাদি জমি ও জমির উপরিভাগের মাটি বিক্রি করতে বাধ্য হচ্ছে কৃষকরা। এবিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যেন মাথা ব্যাথা নেই। সেই সঙ্গে অধিকাংশ ভাটা আবাসিক এলাকার ৩কিলোমিটারের মধ্যে এবং আবাদি জমিতে গড়ে তোলা হয়েছে।
সবগুলো ভাটায় ইট পোড়াতে জ্বালানি বাঁশের মুড়া ও কাঠ ব্যবহার করা হচ্ছে। ভাটায় স্তুপ করে রাখা হয়েছে বাঁশের মুড়া ও কাঠ।
লালমনিরহাটের সচেতন ব্যক্তিরা জানান,ছোট জেলা লালমনিরহাটে যেভাবে হু -হু করে ইটভাটা বেড়েই চলছে। যা পরিবেশের জন্য হুমকী স্বরুপ। অতিসত্ত্বর এদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেয়া জরুরী। তা না হলে এ জেলায় ইটভাটার কারণে পরিবেশের ক্ষতি ও কৃষি জমি নির্বিচারে বিনষ্ট হবে। সেই সঙ্গে এসব ইটভাটায় নিয়ম বহির্ভূত ভাবে চিমনি স্থাপন করায় নির্গত ধোঁয়া বসতবাড়িতে ঢুকে পড়ছে। এ ধোঁয়া ও ধুলা পরিবেশ ও স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছে। যেন দেখার কেউ নেই। মঙ্গলবার ৮ডিসেম্বর লালমনিরহাট জেলা প্রশাসক কাযাঁলয় সৃএ জানায়, জেলার ৫ উপজেলায় মোট ৪৭ টি ইটভাটা রয়েছে। তার মধ্যে ২০ টির লাইসেন্স রয়েছে। বাকী ২৭ টিকে পরিবেশ অধিদপ্তর ছাড়পএ না দেয়ায় তারা হাইকোটে রিট করেছেন। যা বিচারধীন রযেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net