1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে একই পরিবারে ৩জন প্রতিবন্ধী বিপাকে আজিম উদ্দিন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

লালমনিরহাটে একই পরিবারে ৩জন প্রতিবন্ধী বিপাকে আজিম উদ্দিন

লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ২৪১ বার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একই পরিবারে ৩জন বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী সদস্য নিয়ে চরম বিপাকে পড়েছেন দরিদ্র, অসহায় বৃদ্ধ আজিম উদ্দিন।

কিন্তু নেই চিকিৎসার অর্থ। দরিদ্র, অসহায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম চল্লিশোর্ধ্ব ব্যক্তিটি রিক্সা চালিয়ে ৮জনের পরিবার চালিয়ে ৩জনের চিকিৎসা করার কথা কল্পনাও করতে পারেন না।

হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সাড়ডুবি এলাকার ৯নং ওয়ার্ডের প্রবীণ বাসিন্দা আজিম উদ্দিন (৭৫)।কিছুদিন আগেও দিনমজুরের কাজ করে সংসারের হাল ধরে রাখলেও বয়সের ভাড়ে কর্মক্ষমতা হারান। তাই কেউ আর কাজেও নেয়না। এজন্য ৮জনের পরিবারের হাল ধরতে হয় বৃদ্ধ আজিম উদ্দিন এর বড় ছেলে আবদুর রাজ্জাক মিন্টু (৪০)। মিন্টু ঢাকায় ভাড়ায় রিক্সা চালিয়ে সংসার চালায়।

দীর্ঘদিন থেকে মাথার সমস্যায় ভুগছে বৃদ্ধ আজিম উদ্দিন এর ছোট ছেলে আশরাফুল আলম (৩৩) অপরদিকে বড় ছেলে মিন্টুর ২টি ছেলে সাইফুর রহমান (১৩) জন্ম থেকে সব সময় চিৎকার করে, ঘাড় নাড়ে, মাটিতে গড়াগড়ি করে আর কিছুই খেতে চায় না এবং এক ছেলে রহমত (৫) চোখের সমস্যায় এক দিকে তাকিয়ে থাকে।

১বছর আগে লালমনিরহাট-০১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য মোতাহার হোসেনের দেয়া ৩০হাজার টাকা দিয়ে ৩শতক জমির উপর ১টি চালা ঘর নির্মাণ করে পরিবারের ৮সদস্য নিয়ে দিনাতিপাত করছে বৃদ্ধ আজিম উদ্দিন। কিন্তু সেই ঘরের অবস্থাও এখন জীর্ণশীর্ণ।

আজিম উদ্দিন জানান, এখন সংসার চালানো ও অসুস্থ্যদের চিকিৎসা করার মতো সামর্থ্য নেই তার।

এক প্রশ্নের উত্তরে কান্নায় ভেঙ্গে পড়েন বৃদ্ধ আজিম উদ্দিন। কাঁদতে কাঁদতে বলেন, আমাদের বেঁচে থেকে কোন লাভ নেই। এতো কষ্টের চাইতে মরে যাওয়াই অনেক ভালো।অসুস্থ্য ৩জনের চিকিৎসা করা তো দূরের কথা, ডাক্তারকে ভিজিট দিব সে টাকাই তো আমার নেই।বড় ছেলে মিন্টু অন্যের রিক্সা ভাড়ায় চালিয়ে সামান্য যে টাকা আয় করে তা দিয়ে সংসারই চলে না।পড়নের কাপড় নেই।এরপরে আমি তাদের চিকিৎসা করব কিভাবে।

আজিম উদ্দিন নিজের জন্য কিছু ভাবেন না। তার যত ভাবনা সব বাকি সদস্য ও অসুস্থ্য ৩ জনকে নিয়ে। তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিত্তবানদের প্রতি অনুরোধ জানান তার পরিবারের পাশে দাড়ানোর জন্য। মৃত্যুর আগে তিনি তার পরিবারের সদস্যদের মুখে হাসি দেখতে চান এটাই তার শেষ ইচ্ছা।

এ বিষয়ে বড়খাতা ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ মাসুম আলী জানান, ওই পরিবারটিকে ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা করা হচ্ছে। কিন্তু পারিবারের ৩জন সদস্যের চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও বিত্তবানরা যদি সহযোগিতা করেন তাহলে হয়তো অসহায় পরিবারটির অসুস্থ্য সদস্যদের চিকিৎসা হবে।
সহযোগিতার জন্য যোগাযোগ- ০১৭৮৮-১৩৩৬২৩ (আজিম উদ্দিন)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net