1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে টাকার অভাবে কোন শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবেনা-ছাত্রলীগ সভাপতি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামী গ্রেফতার আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার

সীতাকুণ্ডে টাকার অভাবে কোন শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবেনা-ছাত্রলীগ সভাপতি

অশোক দাশ,সীতাকুণ্ড:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ২৩৩ বার

সীতাকুণ্ড উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলার নবগঠিত ছাত্রলীগ নেতৃবৃন্দ।
স্থানীয় একটি রেস্তোরাঁয় উক্ত মতবিনিময় সভা
সংগঠনের সভাপতি মোঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় ছাত্রলীগ নেতৃবৃন্দ সীতাকুণ্ডের উন্নয়ন,রাজনীতিসহ বিভিন্ন কাজে সাংবাদিকদের সহযোগীতার জন্য ধন্যবাদ জানান।
এসময় তারা বলেন, সীতাকুণ্ডে টাকার অভাবে যাতে কোন শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয় সেদিকে আমাদের নজর রয়েছে। কোন শিক্ষার্থী টাকার অভাবে বই কিনতে না পারলে, ফরম ফিলাপ করতে না পারলে সেই শিক্ষার্থীর দায়িত্ব নিবে ছাত্রলীগ এমন মন্তব্য করেন।

এছাড়া আগামীতে সীতাকুণ্ডের শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং এর ব্যবস্থা করবে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ।
নবগঠিত ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন বলেন, সাংবাদিকরা জাতীর বিবেক, দেশের উন্নয়নে অন্যতম ভূমিকা পালন করেন তাঁরা। বিগতদিনের মতো সত্যনিষ্ট, ন্যায়নিষ্ট, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে আপনাদের কলম জোরালো ভূমিকা পালন করবে বলে আশা করি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান জীবন, সৈয়দপুর ইউনিয়ন সভাপতি মেজবা উদ্দিন রানা, পৌরসভা সভাপতি ইব্রাহিম বাবুল, মুরাদপুর ইউনিয়ন সভাপতি মোঃ রেহান উদ্দিন, সাধারণ সম্পাদক জাহেদ পারভেজ বাপ্পি, বাড়বকুণ্ড ইউনিয়ন সভাপতি মিনহাজ উদ্দিন, সাঃ সম্পাদক
মোঃ নাহিদুজ্জামান নিশাত, বাঁশবাড়িয়া ইউনিয়ন সভাপতি শাহাদাত হোসেন কামরুল, সাঃ সম্পাদক ইমাম উদ্দিন চৌধুরী আদিল,কুমিরা ইউনিয়ন সভাপতি সৈয়দ মোঃ সোহরাব হোসেন টিপু, সাঃ সম্পাদক সৈয়দ মাঈনুল হাসান মিল্কি, সোনাইছড়ি ইউনিয়ন
সাঃ সম্পাদক নাঈম উদ্দিন, ভাটিয়ারী ইউনিয়ন সভাপতি মোঃ শাহীন আহম্মেদ,সাঃ সম্পাদক সাইফুল ইসলাম এবং সলিমপুর ইউনিয়ন সাঃ সম্পাদক আশরাফুদৌলা রহমান। এছাড়া সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সাবেক সভাপতি সেকান্দর হোসাইনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net