1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারা বাসীর অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন মেমং মারমা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারে নলকূপ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী  মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমজাদ, মহাসচিব তারেক ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২

গুইমারা বাসীর অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন মেমং মারমা

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩০০ বার

খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় গুইমারাবাসীর আন্তরিক
অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন,গুইমারা উপজেলার রূপকার,গুইমারা
ইউনিয়ন পরিষদের দু’দুবারের সফল চেয়ারম্যান(স্বর্ণ পদকপ্রাপ্ত),গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণসম্পাদক, গুইমারা বাসীর অহংকার জনবান্ধব নেতা মেমং মারমা। ১২ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টায় গুইমারা প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলমের নেতৃত্বে জনপ্রিয় নেতাকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান গুইমারা প্রেসক্লাবের সদস্যরা।এসময় উপস্থিত ছিলেন গুইমারা প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল আলী,সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ,সাংগঠনিক সম্পাদক আনন্দ সোম,দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন,প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন,ক্রীড়া ওসাংস্কৃতিক সম্পাদক,ফোরকানুল হক সাকিব নির্বাহী সদস্য আশ্রফুল ইসলাম বেলালসহ প্রেসক্লাব সদস্যরা।এর আগে গুইমারা উপজেলা আওয়ামীলীগ যুবলীগ,ছাত্রলীগ,রাজনৈতিক
ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান এ নেতাকে।প্রায় দুইদিন পর্যন্ত শুভেচ্ছাপর্ব চলেছে। এছাড়াও ভক্ত,শুভাকাঙ্খীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন তাদের প্রিয় নেতাকে।
উল্লেখ্য,পার্বত‍্য জেলা পরিষদ আইনের সর্বশেষ সংশোধনী মোতাবেক ২০১৫ সালের ২৫ মার্চ পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত পূর্বের চেয়ারম্যানসহ মোট সদস্য সংখ্যা ৫ থেকে ১৫ তে উন্নতি করে তিন পার্বত্য জেলা পরিষদ পূর্ণ গঠন করে সরকার।দীর্ঘ ৫ বছর ৮ মাস ১৫ দিন পর ১০ডিসেম্বর তিন পার্বত্য জেলা পরিষদ পূর্ণ গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।এতে গুইমারার জনবান্ধব নেতা মেমং মারমা খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net