1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন

তিতাসে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ২৫৯ বার

কুমিল্লা তিতাসে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির সাথে মতবিনিময় সভা করেন কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা।

শনিবার বেলা ১১টায় কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আয়োজনে উপজেলার জাতীয় পার্টির কার্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান লুৎফুর রেজা খোকনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সাবেক এমপি আলহাজ্ব আমির হোসেন ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোসাঃ নাজমা আক্তার এমপি, সালমা ইসলাম শারমিন, মো. এমরান হোসেন মিয়া, আলমগীর সিকদার লোটন, মৌলভী মো. ইলিয়াস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, সৈয়দ ইফতেখার আহসান হাসান প্রমূখ।এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন ও তিতাস উপজেলা যুবসংহতির আহবায়ক মো. শেখ ফরিদ মুন্সি প্রমূখ।

এসময় বক্তারা মরহুম পল্লী বন্ধু হোসাইন মো. এরশাদের শাসনামলে রাষ্ট্রীয় উন্নয়ন মূলক কর্মকান্ড গুলো তুলে ধরেণ এবং সাংগঠনিক কর্মকান্ড আরো গতিশীল করার লক্ষে নেতাকর্মীদের পরামর্শ প্রদান করেন। সভা শুরু হওয়ার আগে সকাল ১০টায় সময় সভাস্থল নেতাকর্মীদের উপস্থিতে মূখরিত হয়ে উঠে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net