1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুই মাসের মধ্যে কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হাইকোর্টের নির্দেশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দুই মাসের মধ্যে কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ২৪২ বার

আগামি দুই মাসের মধ্যে কর্ণফুলী তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হাইকোর্টকে অবহিত করতে বন্দর কতৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (৮/১২/২০ তারিখ
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিট আবেদনকারী এডভোকেট মনজিল মোরশেদ জানান, দুইদিন শুনানির পর মাননীয় আদালত শেষবারের মতো বন্দর কতৃপক্ষকে আগামি দুই মাসের মধ্যে কর্ণফুলী তীরের সকল স্থাপনা উচ্ছেদ করতে নির্দেশ দেন। দুই মাসের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে বন্দর চেয়ারম্যানকে হাইকোর্টে এসে জবাবদিহি করতে হবে।
গত বুধবার কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ মামলার নির্ধারিত তারিখ ধার্য ছিল। বন্দর কতৃপক্ষ সময়ের আবেদন করলে আদালত আজকে ৮/১২/২০ আদেশের দিন নির্ধারণ করেন।
প্রসঙ্গতঃ উচ্চ আদালতের নির্দেশে চট্টগ্রাম বন্দরের প্রাণখ্যাত কর্ণফুলী নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে ২০১৯ সালের ৪ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনের অভিযানে ২৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উদ্ধার করা হয় প্রায় ১০ একর ভূমি, আলোর মুখ দেখে পাঁচটি খালের মুখ। এরপর গত ২১ মাসেও আর কোনো অভিযান পরিচালিত হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net