1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিরোসন হল ভূমি বিরোধ ৩০ বছরের পারিবারিক দ্বন্দ্বের নিষ্পত্তি" - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

নিরোসন হল ভূমি বিরোধ ৩০ বছরের পারিবারিক দ্বন্দ্বের নিষ্পত্তি”

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ২৪২ বার

শুক্রবার নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন ও উপজেলা নির্বাহী অফিসার জনাব তাছলিমা আক্তার মহোদয়ের সদয় নির্দেশনামতে সহকারী কমিশনার ভূমি শাহ আলম মিয়া নেতৃত্বে
সদর উপজেলার কাঠাঁলিয়া ইউনিয়ন ০১ ওয়ার্ডের মৈশাদী এলাকায় উক্ত ভূমি বিরোধ নিষ্পত্তি করা হয়।
সরেজমিনে দেখা যায়,তর্কিত ভূমি মূলত ওয়ারিশসূত্রে প্রাপ্ত হয়ে সকলে ভোগদখলে থাকলেও চৌহদ্দি ও চলাচলের রাস্তা নিয়ে ওয়ারিশগণের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত।

বর্তমান ভোগদখলকারীগণের ৩য় পূর্বসূরিদের সময় এ জটিলতার সৃষ্টি হয়।দিনে দিনে ওয়ারিশ বেড়েছে। বেড়েছে জমি ভাগাভাগির সংখ্যা। বেড়েছে পরিবারের সংখ্যাও। বৃহৎ প্লটের জমি এখন হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র। উঠেছে ঠাসাঠাসি ঘর। নেই মাঠসমেত সেই বড় আঙিনা। এখন পরিবার ভিত্তিক যে আঙিনা আছে সেটা ব্যাটমিন্টনের এক কোর্টের চেয়ে ছোট বৈ বড় নয়( এ চিত্র এখন সবখানেই)। ফলে ঘর তুলতে গিয়ে চলাচলের রাস্তার কথা ভাবাও দুষ্কর। তাই পরিণতি চলাচলের রাস্তা সংকীর্ণ,কোথাও বা নেই।

অবশেষে সম্পত্তি ও চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘ প্রায় ৩০ বছরের বিরোধের/জটিলতার নিরোসন করে ন্যায্যতা প্রতিষ্ঠিত করা হয়। বন্ধ করা রাস্তার বেরিকেড সরিয়ে চলাচলের জন্য খুলে দেয়া হয়।
সকলপক্ষের শুনানি গ্রহণ ও সরেজমিনে পরিদর্শন পূর্বক নালিশা ভূমি মাপজোক করা হয় এবং সকল পক্ষই এতে সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অসংখ্য ধন্যবাদ জনাব মাহবুব হোসেন মুকুলকে নিজের জমিতে বিকল্প রাস্তা নির্মাণের ব্যবস্থা নেয়ার জন্য।
ভূমি বিরোধ নিষ্পত্তির এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net