1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মুজিববর্ষ ইসলামী ব্যাংক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি

মাগুরায় মুজিববর্ষ ইসলামী ব্যাংক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৮০ বার

মাগুরার শ্রীপুরে মুজিববর্ষ ইসলামী ব্যাংক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে চরমহেশপুর ক্রিকেট একাদশ। খেলাটিতে রাজবাড়ি জেলার প্রত্যয় ক্রিকেট একাদশ বনাম মাগুরা শ্রীপুরের চরমহেশপুর ক্রিকেট একাদশ অংশ গ্রহন করেন। গতকাল সকালে শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ খেলার উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লাঙ্গলবাঁধ শাখার ব্যবস্থাপক মোঃ সেলিম চৌধুরী ও আদিল উদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক উত্তম কুমার কুন্ডু। এ সময় খেলায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যা, শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান বিশ্বাস, শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাসসহ আরো অনেকে।

খেলায় টচে জিতে প্রথমে রাজবাড়ি জেলার পাংশা উপজেলার প্রত্যয় ক্রিকেট একাদশ ব্যাট করার সিধান্ত নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে। জবাবে চরমহেশপুর ক্রিকেট একাদশ নির্ধারিত ২০ ওভার শেষের আগেই ৫ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে ৫ উইকেটে বিজয় ছিনিয়ে নেয়। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন চরমহেশপুর ক্রিকেট একাদশের অধিনায়ক ইমন।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net