1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জিএম কাদেরের সুস্থতায় চট্টগ্রামে সাংসদ প্রফেসর মাসুদা'র দোয়া আয়োজন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

জিএম কাদেরের সুস্থতায় চট্টগ্রামে সাংসদ প্রফেসর মাসুদা’র দোয়া আয়োজন

কে এম ইউছুফ ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ২৮৪ বার

বারো আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপির করোনাভাইরাস থেকে মুক্তি ও সুস্থতা কামনায় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত জাতীয় সংসদ সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মাসুদা এম রশীদ চৌধুরীর উদ্যোগে ৩দিন ব্যাপী ব্যাপক দোয়া কর্মসূচী আয়োজোন করা হয়েছে।

আয়োজনের ২য় দিনে সবকটি মাজার জিয়ারত, খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল এবং দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণের মধ্যদিয়ে পালিত হয়েছে।

এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- চেয়ারম্যান এর বিশেষ উপদেষ্টা এবং এমপি পুত্র ব্যারিস্টার সানজিদ রশীদ চৌধুরী।

বায়েজিদ বোস্তামি রহ. মাজারে ফজরের নামাজের পর গরীবুল্লাহ্ শাহ্ রহ., মিসকিন শাহ রহ., বদনা শাহ রহ., আমানত শাহ রহ., পটিয়া আমির ভান্ডার রহ. দরবার শেষে আনোয়ারায় শাহ মোহছেন আউলিয়া রহ. মাজার জিয়ারত করেন- খাদেম এস,এম,আব্দুল মালেকের সহযোগিতায় এতিম খানার শিশুদের ও দুস্থদের দুপুরের খাবার বিতরণ করা হয়।

বাদ আসর, মাজার জামে মসজিদ ইমাম আহমদ উল্লাহর পরিচালনায় খতমে কুরআন ও বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা এস এম লোকমান হোসেন, বিএনপি নেতা মাকসুদ আলী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রসমাজের সদস্য সচিব কাজেমুল হাসান শাহেদ, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি নেতা জাকের হোসেন,আকবর হোসেন ভুষন, হাসানুজ্জামান খান তারেক সহ মাজারের অসংখ্য সর্বস্তরের ভক্তকুল।

মিলাদ শেষে মুনাজাতের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার সানজিদ সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় সাংসদ ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, ইউএনও শেখ জোবায়ের আহমেদ, থানার ওসি, মাজার ও মসজিদ কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপির সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

করোনা প্রাদুর্ভাবে ইতিমধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে, দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ জনগনের সুস্বাস্হ, দেশ ও জাতির সার্বিক উন্নয়নের জন্য দোয়া চান।

মিলাদ শেষে শীতের রাতে মাজার প্রাঙ্গণের সকলকে ব্যারিস্টার সানজিদ চা পরিবেশন করেন এবং দলমত নির্বিশেষে মাজার প্রাঙ্গণে সকলের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net