1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁয়ে শীতার্তের পাশে : WE FOR OUR BANGLADESH (WFOB) - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

ঠাকুরগাঁয়ে শীতার্তের পাশে : WE FOR OUR BANGLADESH (WFOB)

নিজস্ব প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৩৬০ বার

ঠাকুরগাঁও এ হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করেছে WE FOR OUR BANGLADESH ( WFOB) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরের পরে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের
পাহাড়ভাঙ্গা সরকারী প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১০০ জন দরিদ্র বয়স্ক নারী ও পুরুষ শীতার্তদের মাঝে কম্বল এবং সবার মাঝে মাস্ক বিতরণ করেন WFOB এর স্বেচ্ছাসেবীরা। তাছাড়া এলাকার শিশু,বালক- বালিকা, সব বয়সী মানুষের মাঝে শীতের জ্যাকেট, গরম কাপড় বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মোঃ ফজলুল হক, সাবেক চেয়ারম্যান, ৭ নং চিলারং ইউনিয়ন ঠাকুরগাঁও, তিনি সংগঠেনের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন,” সুদূর টাংগাইলের মির্জাপুর থেকে এসে এখানকার মানুষের পাশে দাড়ানোর জন্য আমি আপ্লুত। আমি আপনাদের প্রাণপণ ধন্যবাদ জানায় এবং এই সংগঠনের উত্তর উত্তর সফলতা করি।”

উক্ত অনুষ্ঠানে সংগঠনটির সদস্য যুবরাজ মিয়া(প্রভাষক, বংশাই স্কুল এন্ড কলেজ) বলেন” “আমরা আমাদের নিজেদের দায়বদ্ধতা থেকে আপনাদের কাছে এসেছি, বিবেকের তাড়নায় আমরা বারবার মানুষের পাশে দাড়ায়ে চাই, এছাড়া তিনি সাবির্ক সহযোগিতার জন্য পাহাড়ভাঙ্গা যুব কল্যান সংগঠনের সভাপতি মোহাম্মদ সজীবসহ সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। পরবর্তীতে সংগঠনের সদস্য অপু ইসলাম, পার্থ ইভান, প্রদীপ , ইয়ামান হাসান ইমন ,সাকিব হোসেন সাগর, মনোয়ার হোসেন প্রান্তরা তাদের বক্তৃতায় সবসময় মানুষের পাশে দাড়ানোর দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
অপু ইসলাম তার বক্তৃতায় বলেন” আমরা একদল স্বপ্নদৃষ্টা তরুন সমাজের সংকটে পাশে দাড়ানোর জন্য WE FOR OUR BANGLADESH ( WFOB) গড়ে তুলেছি একপ্রকার সংগ্রামের মধ্য দিয়ে

পরবর্তীতে সাংবাদিকরা সংগঠনটির ভবিষ্যত পরিকল্পনার ব্যাপারে জানতে চাইলে, WFOB সদস্যরা জানান যে, সংগঠনটি আগামীতে আরো সুসংগঠিত প্রক্রিয়ায় ব্যাপকভাবে মানবিক কর্মকান্ড পরিচালনার করবে।

ঠাকুরগাঁও এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়নে টাংগাইল জেলার “প্রত্যশা মাল্টিপার পারপাস কো-অপারেটিভ এর পরিচালক জনাব চঞ্চল মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী জনাব খন্দকার রাসেল, নূর ইসলাম,মেহেদী হোসেন, ইমরান সিকদার,আব্দুর রহিম মিয়া সহ এই মানবিক কর্মকান্ড সার্বিক সহযোগিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net