1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আয়মন আলী রাস্ট্রীয় মর্যাদায় দাফন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আয়মন আলী রাস্ট্রীয় মর্যাদায় দাফন

নবীগঞ্জ ( হবিগঞ্জ) প্ররিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ২৩৯ বার

নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বড়কান্দি গ্রামের ৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আয়মন আলী ইন্তেকাল করেছেন। ( ইন্না….রাজিউন)। মৃতুকালে তাহার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ কন্যা সন্তানসহ আত্মীয়স্বজন রেখে গেছেন।গত বুধবার বিকেল সাড়ে ৫টার সময় বাংলাদেশ সরকারের পক্ষে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সোনা মিয়াসহ নবীগঞ্জ থানার একদল পুলিশ।এছাড়াও এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গ্রামবাসীর উপস্থিতিতে নামাজে জানাযা শেষে গ্রাম্য কবর স্থানে তাকে দাফন করা হয়।
মুক্তিযোদ্ধা আয়মন আলীর পারিবারিক সূত্র জানায়,তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত বুধবার ভোরে তিনি নিজ বাড়ীতে ইন্তকাল করেন।

মুক্তিযোদ্ধা আয়মন আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক ডা: নিজামুল ইসলাম চৌধুরী। তিনি শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন,বীর মুক্তিযোদ্ধা আয়মন আলী আজ চলে গেলেন না ফেরার দেশে। মুক্তিযুদ্ধকালীন সময়ে এই বীর সৈনিকের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্বরন করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net