1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রেমের কবিতা : জালালুদ্দিন রুমি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক?

প্রেমের কবিতা : জালালুদ্দিন রুমি

জালালুদ্দিন রুমি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৫৫৯ বার

প্রেমিক তার প্রেমিকাকে জিজ্ঞেস করল,
তুমি কি আমার চেয়ে
নিজেকে বেশি ভালোবাসো?

প্রেমিকা জবাব দিল,
নিজের কাছে আমি তো মরে গেছি,
বেঁচে আছি তোমার জন্য ।

নিজেকে আর নিজের বৈশিষ্ট্যগুলো
আমি হারিয়ে ফেলেছি,
এই যে আমার উপস্থিতি
এ কেবল তোমার জন্য ।

আমি যা কিছু শিখেছিলাম
সব ভুলে গেছি,
তোমাকে জেনেই আমি এখন জ্ঞানী ।

আমি আমার সবটুকু শক্তি
হারিয়ে ফেলেছি,
তোমার বলেই আমি আজ বলীয়ান ।

আমি যদি নিজেকে ভালোবাসি
সে তোমাকেই ভালোবাসা,
যদি তোমাকে ভালোবাসি
সেও নিজেকেই ভালোবাসা ।
———————————-
অনুবাদ : মোরশেদ শফিউল হাসান

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net