ঢাকা   ১১:৩৪:৩৪ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

মীরসরাইয়ে গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন ক্রিকেটার আশরাফুল

মীরসরাই প্রতিনিধি ::::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৪৮৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুজিব শতবর্ষ উপলক্ষে মীরসরাইয়ে সামাজিক সংগঠন সম্বল টেপটেনিস লংপিচ গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট শনিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় সম্বল সামাজিক সংগঠনের আয়োজনে মিঠাছরা ঈদগাহ সংলগ্ন মাঠে পায়রা উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন মীরসরাই স্পোটিং ক্লাব ও নতুন প্রজন্ম ক্রিকেট ক্লাব। টুর্ণামেন্টে উপজেলার ১৬টি দল অংশগ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্বল সামাজিক সংগঠনের সহ-সভাপতি আজিম উদ্দিন ও রিপন গৌপ পিন্টু যৌথ সঞ্চালনায় মীরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং সম্বল সামাজিক সংগঠনের সভাপতি এমরান উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাব উদ্দীন আক্রমী, উন্নয়ন সংস্থা অপকা নিবার্হী পরিচালক মো. আলমগীর, সম্বল সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর সালাউদ্দিন সোহেল।
এসময় আরো উপস্থিত ছিলেন, মীরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক জয় রায়, যুবলীগ কর্মী মেজবাহ উদ্দিন বাবু, ছাত্রলীগ নেতা পারভেজ রবি, সম্বল সামাজিক সংগঠনের দপ্তর সম্পাদক তারেক আহমেদ, সদস্য আমজাদ হোসেন সহ প্রমুখ।
উক্ত উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে নতুন প্রজন্ম বনাম এমএসসি ক্রিকেট একাডেমি। এতে নতুন প্রজন্ম ৯ উইকেটে জয়লাভ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি