1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুজিববর্ষ উপলক্ষে রাউজানে ৫৪টি ভুমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে ঘর - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন চন্দনাইশে আটককৃত চোরকে গণধোলাই দিল জনতা  চন্দনাইশ গুচ্ছ গ্রামে নেশাগ্রস্থ স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা,তরুণী আটক আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

মুজিববর্ষ উপলক্ষে রাউজানে ৫৪টি ভুমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে ঘর

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ২৫০ বার

মুজিববর্ষ উপলক্ষে রাউজানে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় ৫৪ জন ভুমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে সেমিপাকা ঘর। ইতিমধ্যে ৫৪টি ঘর নির্মাণের কাজ শেষে পর্যায়ে। জানা যায় ৫৪টি পাকা ঘরের মধ্যে রাউজানের এবি এম ফজলে করিম চৌধুরী এমপি নির্মাণ করে দিচ্ছেন ৫০টি। এড়াছাও উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল ২টি, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ১ একটি, উপজেলা অফিসার্স দক্লাব ১টি সেমিপাকা ঘর নির্মাণ করে দিচ্ছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, প্রতিটি ঘর নির্মাণে ব্যয়ে হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা। রাউজানে ৫৪টি ঘর নির্মাণ কাজ এখন শেষে পর্যায়ে।প্রতিটি ঘরে দুটি শয়ন কক্ষ, রান্নঘর, টয়লেট রয়েছে।যাদের জমি আছে,ঘর নেই এবং ঘর আছে, জমি নেই এসব গৃহহীন পরিবারের হাতে আগামি ২০ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চাবি হস্তান্তর করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো জানায়
রাউজানের কদলপুর ইউনিয়নে ৪০ ভুমিহীন পরিবার আশ্রয়ন প্রকল্পে ঘরও পেয়েছে। ওই এলাকায় আরো একটি আশ্রয়ন প্রকল্পের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

এছাড়াও রাউজান পৌর ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকায় আশ্রয়ন প্রকল্পের আওতায় ৪৪ শতাংশ জায়গা নির্মিত হচ্ছে বহুতল ভবনও।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগে নিলে রাউজানে সরকারী অর্থায়নে ১৪ ইউনিয়নে ১৪টি সেমিপাকা ঘর ও পৌরসভায় চারটি সেমিপাকা ঘর নির্মাণ করে দেয়। এছাড়াও প্রধান মন্ত্রীর কার্যালয়ের অর্থায়েনে টিনের ছাউনি ও টিনের বেডদিয়ে রাউজানে ১’শটি ঘর নির্মাণ করে দেয়া হয়। এবি ফজলে করিম চৌধুরী ফাউন্ডশন থেকে নির্মাণ করে দেয়া হয়েছে ৩টি দরিদ্র পরিবারকে। এরমধ্যে একটি ঘর পেয়েছে পৌর ৫ নম্বর ওয়ার্ডের নন্দী পাড়ার শারিরিক প্রতিবন্ধী ছোটন দাশ।শারিরিক প্রতিবন্ধী ছোটন দাশ ঘর পেয়ে আনন্দে আত্মহারা।ছোটন দাশ বলেন, আমি একজন শারিরিক প্রতিবন্ধী। আমার স্ত্রী অনিমা দাশও শারিরিক প্রতিবন্ধী। ছেলে মেয়ে নিয়ে একটি ঝুপড়ি ঘরের মধ্যে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দীন পারভেজের সহযোগিতায় এবি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডশন থেকে আমাকে ঘর নির্মাণ করে দেয়া আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net