1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে কৃষি গবেষণা কেন্দ্রের গাছ কাঁটার সংবাদ প্রকাশ করায় কর্মকর্তার দেখে নেওয়ার দম্ভোক্তি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

রামগড়ে কৃষি গবেষণা কেন্দ্রের গাছ কাঁটার সংবাদ প্রকাশ করায় কর্মকর্তার দেখে নেওয়ার দম্ভোক্তি

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ২৮০ বার

খাগড়াছড়ির রামগড়ে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রে কৃষি অধিদপ্তরের কোন লিখিত আদেশ ছাড়াই ডালপালা কাঁটার নামে সরকারি মুল্যবান বিভিন্ন প্রজাতির গাছ কেটেঁ বিক্রি করা হচ্ছে মর্মে সংবাদ পত্রে নিউজ প্রকাশ করায় সাংবাদিককে দেখে নেয়ার দম্ভোক্তি দেখিয়েছেন গবেষণা কেন্দ্রেটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।

গত ১৫ জানুয়ারি পাহাড়াঞ্চল কৃষি গবেষণার গেষ্ট হাউজের পিছনে রান্না ঘরের সাথে থাকা একটি বড় কাঁঠাল গাছ কেঁটে ফেলার বিষয়ে জানতে স্থানীয় সাংবাদিক সাইফুল ইসলাম ঐ কর্মকর্তার কাছে মোবাইলে ফোন দিলে কর্মকর্তা সাংবাদিকের সাথে দূব্যবহার করেন এবং কেন্দ্রের লোকজনকে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠান ঔষধের দোকানে যেতে নিষেধ করেন। এছাড়া অফিসে ঢুকতে পত্রিকার সম্পাদকের লিখিত চিঠি আনতে বলেন। বিনা অনুমতিতে গাছ কাঁটার ছবি তুলতেও নিষেধ করেন।

খোঁজ নিয়ে জানা যায়, অফিসের আশপাশসহ আনসার ক্যাম্প সংলগ্ন বাগানের বিভিন্ন স্পটে বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ কাঁটা হয়েছে। কাঁটা গাছগুলির কিছু অংশ কেঁটে লাকড়ি হিসেবে শ্রমিকের মাঝে বিক্রি করা হয়েছে বাকী অংশগুলি স্থানীয় করাত কলে চিড়ানোর পর অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। যা বিভিন্ন গনমাধ্যমেও ইতিপূর্বে প্রকাশিত হয়েছে।

সরজমিনে গিয়ে দেখা গেছে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কের্ন্দের অফিস ভবনের উত্তর পাশ্বে ও গেষ্ট হাউজ এর সাথেই একটি বড় কাঁঠাল গাছ কেঁটে রাখা হয়েছে এবং কেহ যেন বুঝতে না পারে কাঁটা গাছের মুল পর্যন্ত তুলে ফেলা হয়েছে।
এই বিষয়ে অফিস সহকারী সুনীল দাস জানিয়েছেন গাছ কাঁটার লিখিত কোন অনুমতি তাদের কাছে নেই। সরকারি অনুমতি ছাড়া কি ভাবে এ সম্পদ কাঁটা হচ্ছে এমন প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গেছেন। তবে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো: এমদাদুল হক জানান, মাতৃগাছ রক্ষায় রিসার্চ এর জন্য গাছপালা কাঁটার প্রয়োজন হয়। অনুমতির জন্য সংশ্লিষ্ট বিভাগে চিঠি দেয়া হয়েছিল কিন্তু অনুমতি পাওয়া যায়নি। শুধুমাত্র গাছের ডালপালা কাঁটা হয়েছে। সাংবাদিকরা গাছ কাঁটার প্রমান দেখালে এবিষয়ে তিনি নিরব ছিলেন।

পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.এস এম ফয়সাল অশ্রু অফিসে না থাকায় মুঠোফোনে জানিয়েছেন বারি-২ মাতৃকাঁঠাল গাছের ফল কাঁটবিড়ালির আক্রমণ হতে রক্ষা করার জন্য কিছু চাপালিশ গাছের ডাল কাটা হয়েছে। কটেজের রান্নাঘরের পাশের কাঁঠাল গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না, অফিসে আসলে তিনি খোঁজ নিয়ে দেখবেন।

রামগড় উপজেলা বন বিভাগ কর্মকর্তা এয়ার আহমেদ জানান, সরকারি গাছ কাটঁতে হলে স্ব-স্ব মন্ত্রণালয়ে লিখিত আবেদন করতে হয়। তারপর যে দপ্তরের গাছ সে দপ্তরের হেড অফিস থেকে বন বিভাগ কে চিঠির মাধ্যমে জানানো হয়। রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণার গাছ কাঁটার বিষয়ে বনবিভাগে কোন লিখিত অনুমতি আসেনি।

সংবাদকর্মী সাইফুল ইসলাম জানান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাকে মোবাইলে ফোন দেয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে পুলিশ দিয়ে হয়রানির চেষ্টা করেছিলেন পরে পুলিশকে বিষয়টি বুঝিয়ে বলায় পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন। সংশ্লিষ্ট কেন্দ্রের শ্রমিকরা কর্মকর্তার ভয়ে আমার ঔষধের দোকান এড়িয়ে চলেছেন। তিনি আমাকে দেখিয়ে নেওয়ার দম্ভোক্তি প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net