1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন শহীদ লে. কর্নেল আজাদের স্ত্রী সুরাইয়া সুলতানা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন শহীদ লে. কর্নেল আজাদের স্ত্রী সুরাইয়া সুলতানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ২৬২ বার

নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল ১লা জানুয়ারি ২০২১ শুক্রবার রাত ৯ টা থেকে শুরু করে মধ্যরাত্র পর্যন্ত রাজধানীর এয়ারপোর্ট থেকে শুরু করে বিশ্বরোড হয়ে ক্যান্টনমেন্ট এলাকা পর্যন্ত প্রায় ২০০ শতাধিক কম্বল, সোয়েটার, জামা, প্যান্ট, গেঞ্জি, মহিলাদের জন্য শাড়ীসহ পথের পাশের ঘুমিয়ে থাকা মানুষদের মাঝে শীতবস্র বিতরণ করা হয়। উলেক্ষ্য যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ ২০১৭ সালের মার্চে সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার কাছে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন । চিকিৎসাকালীন অবস্থায় ৩১ মার্চ তিনি শাহাদাত বরন করেন। এরপর থেকেই তার রুহের মাগফেরাত কামনায় শহীদ লেফটেন্যান্ট কর্নেল, আবুল কালাম আজাদের স্ত্রী সুরাইয়া সুলতানা নিয়মিত মানুষের সেবা করে আসছেন। বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে তিনি গরীব দুঃখী মেহনতি মানুষদের মাঝে ব্যাপক ত্রান বিতরন করেছেন। নিঃস্বার্থ ভাবে তার এ মানব সেবা মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আবুল কালাম আজাদের স্ত্রী সুরাইয়া সুলতানা সংবাদ সাংবাদিকদের বলেন, আমি আমার স্বামীর আদর্শে উজ্জীবিত হয়েই এসব জনহিতকর মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছি। তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন তিনিও অসহায় মানুষের পাশে ছিলেন। আমি আমার সীমিত সাধ্যে যতটা সুযোগ রয়েছে তা করার চেস্টা করছি মাত্র। সকলের উচিত এই সময়ে অসহায় মানুষের পাশে দাড়ানো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net