1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উত্তর অঞ্চলে পণ্ডিত সমাজে বিরল দৃষ্টান্ত নিরোদ বরণ আচার্য- স্মরণ সভায় বক্তারা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২  লাকসামে উত্তরদা ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত সাতকানিয়ায় খালে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

উত্তর অঞ্চলে পণ্ডিত সমাজে বিরল দৃষ্টান্ত নিরোদ বরণ আচার্য- স্মরণ সভায় বক্তারা

প্রেস বিজ্ঞপ্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ২৪৪ বার

ফটিকছড়ি হাইদচকিয়া সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের পরিচালক, ন্যাশনাল এ্যাষ্টোলজার্স সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় শাখার নির্বাহী সভাপতি বিশিষ্ট মরমী গবেষক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই এর পিতা জ্যোতিষ ভাস্কর, জ্যোতিষ সাগর, পণ্ডিত প্রবর স্বর্গীয় নিরোদ বরণ আচার্যের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সূর্যগিরি আশ্রম মিলনায়তনে এক আলোচনা সভা দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানসূচির মধ্যে ছিল সকালে সমাধি মঠে পুষ্পস্তবক অর্পণ, মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলন, ফ্রি হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ সেবা, পণ্ডিতপ্রবর নিরোদ বরণ আচার্যের জীবনাদর্শের উপর আলোচনা সভা। সভাপতিত্ব করেন পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যোতিষ রত্ন পণ্ডিত শান্তিপদ আচার্য। বিশেষ অতিথি ছিলেন পণ্ডিত উজ্জ্বল আচার্য, রতন আচার্য। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের পরিচালক অধ্যক্ষ ডা. অর্চনা রানী আচার্য, নির্বাহী পরিচালক এড. রূপনা রানী আচার্য, ডা. সুশীল আচার্য, তুর্ণা আচার্য, নয়ন শীল, সোনারাম আচার্য, ঝন্টু শীল, রুবেল শীল, মানিক বড়–য়া, আবু বড়–য়া, শিপ্রাবসু মল্লিক, বাবুল শীল প্রমূখ। বক্তারা বলেন, উত্তরাঞ্চলে পণ্ডিতপ্রবর, জ্ঞানজ জ্যাতিষী, জ্যোতিষ ভাস্কর, জ্যোতিষ সাগর পণ্ডিত নিরোদ বরণ আচার্যের মতো দশবিদ-সংস্কারবিদ, সমাজসেবক, নির্মোহ, নির্লোভ এই সমাজে পণ্ডিত বিরল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net