1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাউসুলআজম মাইজভাণ্ডারীর ১০ মাঘ ওরশ শরীফ সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি

গাউসুলআজম মাইজভাণ্ডারীর ১০ মাঘ ওরশ শরীফ সম্পন্ন

কে এম ইউছুফ ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ২৪৭ বার

মাইজভাণ্ডার দরবার শরীফ ও মাইজভাণ্ডারী তরিকার মহান প্রবর্তক গাউসুলআজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ প্রকাশ হযরত সাহেব কেবলার ১১৫তম বার্ষিক মাইজভাণ্ডার ওরশ শরীফ প্রতিবছরের ন্যায় প্রচলিত স্বাস্থবিধি মেনে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শান্তিপূর্ণ পরিবেশে মাইজভাণ্ডার দরবার শরীফে অনু্ষ্ঠিত হয়েছে।

আমিরে মোন্তাজেম শাহসুফি সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারীর শাহজাদা, গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের মোন্তাজেম ও সাজ্জাদানশীন সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী ও সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারীর
ব্যবস্থাপনায় তিনদিন ব্যাপি মহা সমারোহে লাখো ভক্তের উপস্থিতিতে গত শুক্রবার থেকে রওজা শরীফে গোসল শরীফ, খতমে কুরআন, গিলাফ চড়ানো এবং মিলাদ মাহফিল সহ নানা কর্মসূচী সম্পন্নের পর রবিবার মধ্য রাতে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়।

বিদেশী পর্যটকসহ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে লাখো লাখো ভক্ত আশেকদের পদচারণায় ৩ দিন মুখরিত ছিলো পুরো দরবার এরিয়া।

জিয়ারত, তেলাওয়াত, ভক্তি, জিকির, সেমা ও ভাণ্ডারী গানের আসরে নিয়োজিত ছিলো ভক্তরা। আইন শৃঙ্খলা বাহিনীর নিবিড় তৎপরতায় ওরশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান- আন্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী’র মহাসচিব জনাব নাজমুল হোসাইন মাহমুদ শিমুল।

আধুনিক সৌন্দর্যের কারুকার্যে এবং সাজসজ্জায় আলোকিত ছিল পুরো মাইজভাণ্ডার শরীফ। মেলায় দেশী বিদেশী হরেক রকমের জিনিসপত্র বিক্রি করতে দেখা যায়।

আখেরী মোনাজাতে বিশ্বশান্তি এবং করোনা মহামারীর থেকে বিশ্ববাসীর মুক্তি কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net