1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার বই বিতরণ ও জেলা পরিষদের সদস্য মেমং মারমা কে সংবর্ধনা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 

গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার বই বিতরণ ও জেলা পরিষদের সদস্য মেমং মারমা কে সংবর্ধনা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৫৬৭ বার

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি:
গুইমারা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
২ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় মাদ্রাসার হলরুমে বই বিতরন অনুষ্ঠান পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে সভাপতিত্বে করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহ আলম। প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান বর্তমান জেলা পরিষদের সদস্য মেমং মারমা। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা আওয়ামী লীগ নেতা সুইমং মারমা, কংজরী মারমা, যুবলীগ সভাপতি বিপ্লব কুমার শীল সেচ্ছাসেবক লীগ নেতা ম্যসুই মারমা চাইশে।এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ জায়নুল আবদীন।
প্রধান অতিথি মেমং মারমা বলেন দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যার প্রমান করোনা পরিস্থিতির মধ্যেও নতুন বই উৎসবের মাধ্যমে ছাত্র/ছাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তিনি বলেন আমাদের জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গুইমারা উপজেলার যে উন্নয়নের ধারা রচিত করেছেন তা ধরে রাখতে ভূমিকা রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। সবশেষ গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মেমং মারমা জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়। পরে মাদ্রাসার পক্ষ থেকে ক্রেষ্ট তুলেদেন শিক্ষকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net