1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চবির ১ হাজার ৪০৪ শিক্ষার্থীদের মোবাইল প্রদানের আশ্বাস - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার 

চবির ১ হাজার ৪০৪ শিক্ষার্থীদের মোবাইল প্রদানের আশ্বাস

আশুতোষ চাকমা,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ৩৩১ বার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৪০৪ শিক্ষার্থীদের অনলাইন ক্লাশ সুবিধার্থে স্মার্থফোন কেনার সুদবিহীন লোন প্রদান করার কথা জানিয়েছেন প্রশাসন। গত ২৮ জানুয়ারী বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার ও সফট লোন অনুমোদন কমিটির সদস্য সচিব এসএম আকবর হোছাইন।

তিনি বলেন, ‘করোনাকালীন অনলাইনে ক্লাসের প্রয়োজনে স্মার্টফোন কিনতে শিক্ষাঋণ পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৪০৪ জন শিক্ষার্থী। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সফটলোন অনুমোদন কমিটির সুপারিশের পর ফাইন্যান্স কমিটি অনুমোদন দিয়েছে। আগামী সপ্তাহের যেকোন দিন শিক্ষার্থীরা ইএফটি (EFT)-এর মাধ্যমে নিজ নিজ অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন।

তিনি আরও বলেন, শিক্ষাঋণের জন্য আবেদনপত্র আহ্বান করার পর শিক্ষার্থীদের আবেদনপত্র যাচাই বাছাই করে ইউজিসিকে তালিকা দেওয়ার প্রেক্ষিতে ইউজিসি আমাদের বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৭৫০ জন শিক্ষার্থীকে সফটলোন প্রদানের জন্য অনুমতি দেয়। পরে এই তালিকা স্ব স্ব বিভাগে পাঠানোর পর বিভাগ থেকে পাঠানো ফিরতি তালিকায় ৩ হাজার ৩১৯ জনের নাম আমরা হাতে পাই।সবকিছু যাছাই বাছাই শেষ করে আমরা সর্বশেষ ১৪০৪ জনকে চূড়ান্ত করি।’

পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক গঠিত ‘সফট লোন অনুমোদন কমিটির’ সুপারিশের আলোকে অনধিক ৮ হাজার টাকা শিক্ষার্থীকে ব্যাংক হিসাবের মাধ্যমে ২০২১ সালের ৩১ জানুয়ারির মধ্যে বরাদ্দ দেওয়ার কথা বলা হয়।বিশ্ববিদ্যালয় খোলার পর ৪টি সমান কিস্তিতে বা এককালীন তারা এই ঋণ পরিশোধ করতে পারবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net