1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে পৌরসভার ৬নং ওয়ার্ডে নৌকার প্রার্থী জিএম মীরুর পথসভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

চৌদ্দগ্রামে পৌরসভার ৬নং ওয়ার্ডে নৌকার প্রার্থী জিএম মীরুর পথসভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ২৮৩ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে আগামী ৩০ জানুয়ারি অুনষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরসভার ৬নং ওয়ার্ডে আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী জিএম মীর হোসেন মীরুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় পৌরসভার ৬নং ওয়ার্ডের ফালগুনকরা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত পথসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি আবদুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও আ’লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী জিএম মীর হোসেন মীরু।

পৌর আ’লীগ নেতা এনামুল হক চৌধুরী এনামের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার কামাল উদ্দীন এবং নজরুল ইসলাম ভূঁইয়া মিঠুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা কৃষকলীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, বন ও পরিবশে বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, উপজেলা যুবলীগের সভাপতি শাহজালাল মজুমদার, ইউপি চেয়ারম্যান ভিপি মাহাবুব হোসেন মজুমদার , উপজেলা কৃষকলীগের সভাপতি মো: আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, মাস্টার এরশাদ উল্ল্যাহ, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ,সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ, যুগ্ম আহবায়ক কাজী আল রাফি, পৌরসভা আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু মুছা ভূঁইয়া স্বপন, যুবলীগ নেতা ডা. বাহা উদ্দীন ভূঁইয়া রুমন, কাউন্সিলর প্রার্থী আবদুল মালেক, মফিজুর রহমান মফিজ, মো: কামাল উদ্দীন ভূঁইয়া, মো: এয়াছিন মিয়া, নুরুল ইসলাম, ছাত্রলীগ নেতা সাব্বির খন্দকার, হৃদয়, পারভেজ চৌধুরী, নিলয় চৌধুরী, মুন্না ভূঁইয়া প্রমুখ।

এসময় উপজেলা ও পৌরসভা আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net