1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্রলীগ আমার গর্ব- এমপি মিলন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

ছাত্রলীগ আমার গর্ব- এমপি মিলন

নিজস্ব প্রতিবেদক, নইন আবু নাঈমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ২৩১ বার

জাতির জনেকর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের সকল-সংগ্রামে গৌরবময় ভূমিকা পালন করেছে। ঐতিহ্যবাহী সেই সংগঠনের একজন সদস্য হতে পেরে আমি ধন্য। ছাত্রলীগ আমার গর্ব। বর্তমান প্রজন্মের ছাত্রলীগকে সেই ঐতিহ্য বুকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে।

সোমবার ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন শরণখোলার ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি এই আহবান জানান।
সকাল ১০টায় উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রিয় শহীদ মিনারে জাতীয় ও দলীয় পতাকা উত্তোল শেষে ছাত্রলীগের জন্মদিনের বিশাল কেক কেটে সভার উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এমপি। অনুষ্ঠানে স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে শরণখোলা ছাত্রলীগের দায়িত্বে থাকা সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন। তাদের সবাইকে ক্রেষ্ট দিয়ে বরণ করে নেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত এবং প্রধান বক্তৃতা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম জীবনের সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক শরীফ খায়রুল ইসলাম ও হাসান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান স্বপন, জিয়াউল হাচান তেনজিন, আকন্দ ইব্রাহীম সুমন, ছাত্রলীগনেতা মাসুম খান, আসাদুজ্জামান আসাদ, আরাফাত মৃধা, মাসুদ মুন্সী, সুমন হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net