1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা ॥ ২ প্রার্থীর বাতিল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

শেরপুরে ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা ॥ ২ প্রার্থীর বাতিল

হারুনুর রশিদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ২২৯ বার

শেরপুর প্রতিনিধি ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হয়ছে। ১৯ জানুয়ারি মঙ্গলবার সকালে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে মেয়র, সাধারণ আসনের সদস্য ও সংরক্ষিত আসনের সদস্য পদে মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেন জেলা নির্বাচন অফিসার ও শেরপুর রিটার্নিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।
মনোনয়ন যাচাই-বাছাইকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, দলের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এবিএম মামুনুর রশিদ পলাশ, এডভোকেট আব্দুল মান্নান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনিরুল আলম ভূঁইয়া প্রমুখ।
যে ৬ জনের প্রার্থীতা বৈধ হয়েছে তারা হলেন : গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, এডভোকেট রফিকুল ইসলাম আধার, এবিএম মামুনুর রশিদ পলাশ, এডভোকেট আব্দুল মান্নান, প্রকৌশলী আতাউর রহমান ও আনোয়ার সাদাত সুইট।
এদিকে, তথ্য গোপনের কারণে স্বতন্ত্রপ্রার্থী আরিফ রেজা ও ত্রুটিজনিত কারণে আল আমিনের মনোনয়ন অবৈধ ঘোষনা করা হয়।
উল্লেখ্য, শেরপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭৫ হাজার ৭৩৮ জন। ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারনা শুরু হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি ৯টি ওয়ার্ডে মোট ৩৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম এ পৌরসভায় ইভিএমে ভোট নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net