1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে চাদাঁর দাবিতে ছাত্রলীগের সন্ত্রাসী হামলা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ

সোনারগাঁয়ে চাদাঁর দাবিতে ছাত্রলীগের সন্ত্রাসী হামলা

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৩২৬ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাবিলগঞ্জ এলাকায় দাবিকৃত চাদাঁ না পেয়ে এক ব্যবসায়ীর দুই লাইনম্যানকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। এ বিষয়ে ওই ব্যবসায়ী শুক্রবার বিকেলে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগের বিবরনীতে মনির হোসেন উল্লেখ করেছেন, তিনি উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজারের সাহায্যে বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে আসছেন। তার বালু ভরাট ব্যবসায় দীর্ঘ দিন ধরে চাদাঁ দাবী করে আসছিলো উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, তার ভাই জাকির হোসেন, নোয়াব হোসেন, মোজাফফর ও হৃদয় মিয়া সহ ৮/১০ জনের একটি দল। তাদের দাবিকৃত চাদাঁ দিতে অস্বীকার করায় শুক্রবার দুপুরে ড্রেজারের পাইপ ভাংচুর চালায়। এতে বাধা দেওয়ায় হামলা চালিয়ে ব্যবসায়ী মনির হোসেনের ড্রেজারের লাইনম্যান ফয়সাল মিয়া ও আসিফ হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন জানান, প্রথমে ব্যবসায়ীর লোকজনই আমাদের উপর হামলা চালায়। পরে আমরা প্রতিরোধ করতে গেলে সংঘর্ষ বাধে।

সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় পাল্টাপাল্টি থানায় দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net