1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হরিণ শিকারী ও মাদক ব্যাবসায়ী সহ আটক ৪ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত

হরিণ শিকারী ও মাদক ব্যাবসায়ী সহ আটক ৪

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ৩৪৪ বার

বাগেরহাট জেলার কোস্ট গার্ডের পৃথক পৃথক ২ টি অভিযানে ১ টি মাথা, ৪৭ কেজি হরিণের মাংসসহ ৩ জন চোরাকারবারী, এবং ৫০০ গ্রাম গাজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে মোংলা কোস্টগার্ড।
গত ৩০ জানুয়ারি গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি বেইস মংলা এর একটি টহল দল বাগেরহাট জেলার মোংলা থানাধীন দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ টি মোবাইল সেট, ১ টি হরিণের মাথা, ভুড়ি ও সর্বমোট ৪৭ কেজি হরিণের মাংসসহ ০৩ জনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ব্যাক্তিরা দাকোপ উপজেলার বানিয়াশান্তা ডাংমারী গ্রামের আবু সরদারের ছেলে মোনা সরদার, রামপাল উপজেলার গোরম্বা বন্নি গ্রামের জাফর শেখের ছেলে জাহিদ শেখ।
জানা যায়, আটককৃত চোরাকারবারীদের মতই কিছু অসাধু ব্যক্তিরা তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ভাবে এ সকল অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে যা সুন্দরবনের প্রাণীজ সম্পদ ধ্বংসের মুখোমুখি। জব্দকৃত অবৈধ হরিণের মাংস এবং আটককৃত ০৩ জন চোরাকারবারী কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঢাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান এর একটি টহলদল দুপুরে খুলনা জেলার দাকোপ থানার অধিনস্থ পানখালী খেয়াঘাট সংলগ্ন এলাকায় অন্য একটি অভিযান পরিচালনা করে নগদ টাকা ৭,৪৪০ এবং ৫০০ গ্রাম গাজাসহ দাকোপ উপজেলার কাইয়ুম খুলা গ্রামের মজিদ হাওলাদেরর ছেলে আবুল কালাম (৩৫)নামের মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত ব্যাক্তি ব্যবসার পাশাপাশি নিজেও মাদক সেবন করে থাকে এবং তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য উক্ত মাদক দ্রব্য ক্ষুদ্র ক্ষুদ্র মাদক সেবনকারীর কাছে বিক্রয় করে বলে স্বীকার করে যা আমাদের চারপাশের যুবসমাজকে ধীরে ধীরে অনেক বড় ক্ষতির দিকে ধাবিত করছে। উদ্ধারকৃত গাজা ও আটককৃত ব্যাক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরো জানানো হয়, কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রনসহ চোরাচালান রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net