1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সচিব কর্তৃক গৃহ উপহারের ঘর হস্তান্তর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ আমি নির্বাচিত হলে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম  ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

মাগুরায় সচিব কর্তৃক গৃহ উপহারের ঘর হস্তান্তর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ২৮৭ বার

মোঃ সাইফুল্লাহ ; মুজিববর্ষে গৃহহীনদের মাঝে সরকারের সচিবগনের গৃহ উপহারের আওতায় মাগুরার শ্রীপুর উপজেলার কল্যাণপুরের জাহেদা বেগমের ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। ০৩ জানুয়ারী ২০২১ রবিবার সকালে শ্রীপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলার কল্যানপুরের উপকারভোগী জাহেদা বেগমের আঙিনায় ঘর হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা প্রশাসক মোঃআশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব কাজী রওশন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আফাজউদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ও সচিব কাজী রওশন আক্তারের বড় ভাই মোঃ আশরাফুল ইসলাম,সহকারি কমিশনার( ভূমি) মোছা হাসিনা মমতাজ৷ শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবীরের সঞ্চলনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, শ্রীপুর প্রসক্লাবের সভাপতি মুসাফির নজরুল,সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু ,সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, লেলিন জাফর, বিকাশ বাছাড়, তাসিন জামানসহ আরো অনেকে।
আলোচনা সভা ও ফিতা কাটা শেষে বিশেষ দোয়া মাহফিলের মধ্যে দিয়ে ঘর হস্তান্তরের আনুষ্ঠানিকথা শেষ করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মাগুরার শ্রীপুর উপজেলার কল্যানপুরগ্রামের কৃতিসন্তান কাজী রওশন আক্তার তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৩ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে নির্মিত ঘর তাঁরই নিজ গ্রামের বাড়ির প্রতিবেশী জাহেদা বেগমের ঘর করে দিলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন আয়োজক কর্তৃকপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net