1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

শেরপুরে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৩৩৪ বার

শেরপুরে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (৬ জানুয়ারি) বুধবার সকালে চতুর্থ স্বাস্থ্য ও জনসংখ্যা সেক্টর কর্মসূচির (এইচপিএনএনপি) আওতায় জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ।

এসময় তিনি কোভিড-১৯ প্রতিরোধে প্রচার-প্রচারণা চালিয়ে জনগণকে সচেতন করার পাশাপাশি করোনাকালে ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আক্রাম হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জিএম আজফার বাবুল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ।

কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net