1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ১৪ লাখ ইয়াবাসহ আটক, ফারুকের বাড়ি থেকে দুই বস্তা টাকা উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান

কক্সবাজারে ১৪ লাখ ইয়াবাসহ আটক, ফারুকের বাড়ি থেকে দুই বস্তা টাকা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২৪ বার

কক্সবাজার সদরের চৌফলদন্ডী ব্রীজ এলাকা থেকে ১৪ লাখ ইয়াবাসহ আটক ইয়াবা মাফিয়াখ্যাত জহিরুল ইসলাম ফারুকের বাড়ি থেকে দুই বস্তা টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে ফারুকের নুনিয়ারছড়ার বাড়ি থেকে এসব টাকা উদ্ধার করেন পুলিশ।

আটক জহিরুল ইসলাম ফারুকের দেয়া স্বীকারোক্তি মতো এই অভিযান চালানোর কথা জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।

তিনি জানান, ১৪ লাখ ইয়াবাসহ আটক হওয়া জহিরুল ইসলাম ফারুককে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে বাড়িতে বিপুল টাকা রাখার কথা স্বীকার করেন তিনি।

তার দেয়া তথ্য মতে, অভিযান চালিয়ে তার বাড়ি থেকে দুটি বস্তাভর্তি টাকা উদ্ধার করা হয়। গণনা করে দুই বস্তায় এক কোটি ৭০ লাখ ৬৩ হাজার টাকা পাওয়া গেছে।

ইয়াবা এবং টাকা উদ্ধারের ঘটনায় আটক এবং চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net