1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কালীগঞ্জ ও মহেশপুরে আওয়ামী লীগের জয় - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

কালীগঞ্জ ও মহেশপুরে আওয়ামী লীগের জয়

ঝিনাইদহ প্রতিনিধি-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫২ বার

ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীরা।
সন্ধ্যা ৭ টার দিকে জেলা নির্বাচন অফিসার রোকুনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কালীগঞ্জ পৌরসভায় ১৯ হাজার ৩’শ ২৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র আশরাফুল আলম আশরাফ। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী আলহাজ¦ মাহাবুবার রহমান পেয়েছেন ৩ হাজার ৭৪ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতিকের এনামুল হক ইমান পেয়েছেন ২ হাজার ৮১৬ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতিকের নুরুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৪’শ ৭১ ভোট। নির্বাচনে কালীগঞ্জ পৌরসভায় মোট ভোটার রয়েছে ৪০ হাজার ৫’শ ৭৭ জন। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহীন ভাবে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুরে পৌরসভার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৪ জন আহত হয়। একটি ঘটনা ছাড়া দিনব্যাপী শান্তিপুর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে মহেশপুর পৌরসভা নির্বাচনে ২য় বারের মত মেয়র নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আব্দুর রশিদ খান। তিনি পেয়েছেন ১৩ হাজার ৫’শ ৯৮ ভোট। বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতিকের মেয়র প্রার্থী এ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু পেয়েছেন ১ হাজার ৫৫ ভোট পেয়েছেন, সতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা কিরন পেয়েছেন ৯’শ ৩৬ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী তাহাবুর রহমান পেয়েছেন ৪’শ ৭২ ভোট।
এর আগে দুপুর ১ টার দিকে কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপির মেয়র প্রার্থী এ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net