1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাইফ মাহমুদ আ. লীগের সংস্কৃতি উপ-কমিটির সদস্য মনোনীত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সাইফ মাহমুদ আ. লীগের সংস্কৃতি উপ-কমিটির সদস্য মনোনীত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩১ বার

নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ও নব্বইয়ের উত্তাল স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা সাইফ মাহমুদকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সাইফ মাহমুদ ১৯৬৭ সালে ফেনী শহরের পূর্ব উকিল পাড়ায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে ফেনী সরকারী পাইলট স্কুলে দশম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে দিক্ষিত এবং অনুপ্রাণিত হয়ে ফেনী জেলা ছাত্রলীগের রাজনীতিতে যোগদান করেন। ১৯৮৬ সালে ফেনী কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক নির্বাচিত হন। ১৯৮৭ সালে ফেনী শহর ছাত্রলীগের আহ্বায়ক নির্বাচিত হন।

১৯৮৭ সালে ডিসেম্বর মাসে স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলনের কারণে ১১টি মামলা দিয়ে সাইফ মাহমুদকে গ্রেফতার করে ফেনী থানায় রাতভর অমানুষিক নির্যাতন করা হয়। পরবর্তিতে তাকে ফেনী জেলা কারাগারে প্রেরণ এবং পরদিন জেলায় নিরাপত্তা বিঘ্নের আশংকায় তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে। দীর্ঘ ১১ মাস ১০ দিন কারাবরণ শেষে ১৯৮৮ সালের নভেম্বর মাসে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।

১৯৮৯ সালে এরশাদবিরোধী আন্দোলন বেগবান করতে সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর জোট সর্বদলীয় ছাত্রঐক্য ফ্রন্টের ফেনী জেলার যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হন।

সাইফ মাহমুদ বলেন, ১৯৯০ সালে এরশাদবিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে অসহযোগ আন্দোলনের সময় ২৭ নভেম্বর বর্তমান প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা যেদিন ঢাকায় গৃহবন্দি হওয়ার প্রতিবাদে ২৮ তারিখ ফেনী শহরে হরতালের পিকেটিং করার কারণে তাকে ফেনী থানা পুলিশ গ্রেফতার করে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা অমানুষিক নির্যাতন করে তার হাত পা ভেঙে দেয়। সকল ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকারের পুলিশ তাকে মুক্তি দিতে বাধ্য হয়। সাইফ মাহমুদ ১৯৯৩ সালে ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং জাতীয় পরিষদ সদস্য মনোনীত হন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি মহোদয়ের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা যায়, সাইফ মাহমুদ স্কুলজীবন থেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। এরমধ্যে উল্লেখযোগ্য কার্যক্রম নিম্নরূপ :
১। সদস্য: সংলাপ নাট্যগোষ্ঠী- ফেনী (১৯৮৩-১৯৮৯)
২। প্রতিষ্ঠাতা সদস্য ও প্রথম নির্বাচিত সভাপতি: মুক্তি সংসদ -ফেনী (১৯৮৯)
৩। সদস্য : ঢাকা থিয়েটার (১৯৮৯- ২০২১)
৪। সভাপতি: ব্যাচ ৮৩’ ফেনী (২০১২-২০২১)
পেশায় ব্যবসায়ী সাইফ মাহমুদ করোলা ফ্যাশন নামীয় রেডিমেড গার্মেন্টস বায়িং হাউজ এর সত্ত্বাধিকারী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net