1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান

কক্সবাজারে ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক-১

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩৪ বার

কক্সবাজারে সদরের ঝিলংজা এলাকায় ৯হাজার ৫শ ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব -১৫।

শনিবার রাত ১১টার দিকে ঝিলংজার সিকদার টাওয়ার ওয়েডিং পার্ক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক রামুর খুনিয়াপালং ইউপির ধেচুয়াপালং এলাকার হাজি এজাহার মিয়ার ছেলে মোঃ জয়নাল আবেদীন (৩৮)।

র‍্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী সদরের ঝিলংজার সিকদার টাওয়ার ওয়েডিং পার্ক এলাকায় মাদকদ্রব্য ইয়াবা পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে র্যাবের চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

ধৃত আসামীকে পালিয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে তার কাছে ইয়াবা আছে বলে সে জানায়।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৯ হাজার ৫শ ৪০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক মাদক ব্যবসায়ীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net