1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিজেএফ এর উদ্যোগে ৩ সাংবাদিককে সংবর্ধনা কাল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ আমি নির্বাচিত হলে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম  ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

বিজেএফ এর উদ্যোগে ৩ সাংবাদিককে সংবর্ধনা কাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০৭ বার

সফিকুল ইসলাম রিপন : বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম (বিজেএফ) এর পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাব ও ডিএসইসি’র নির্বাচনে বিজয়ী ৩ সদস্যকে সংবর্ধিত করার উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ১৬ ফেব্রুয়ারি বেলা ১২ টায় রাজধানীর নয়া পল্টনস্থ একটি অভিজাত রেস্তোরাঁয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।

এ ব্যাপারে সংগঠনের সভাপতি সাহিদুল ইসলাম বলেন, “সংগঠনের মূল উদ্দেশ্য আবাসন ব্যবস্থা হলেও আমরা সদস্যদের নিয়ে নানামুখী কর্মকান্ড চালিয়ে যাবার চেষ্টা করি। এরই ধারাবাহিতায় আগামিকাল সংগঠনের বিজয়ী তিন সদস্যকে সংবর্ধিত করছি।” সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জাফরুল আলম বলেন, “সংগঠনে আমাদের প্রধান অস্ত্রই হচ্ছে স্বচ্ছতা। প্রতিষ্ঠাকাল থেকেই সততা আর স্বচ্ছতাকে পূঁজি করেই হেঁটে চলছি।”

এর আগেও সংগঠনের দুই সহ-সভাপতি ও এক সিনিয়র সদস্যকেও সংবর্ধনা দেয়া হয়েছিল বলে সংগঠন সূত্রে জানা যায়।

জানা যায়, গত ৩১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাব নির্বাচন ও ২৫ জানুয়ারি ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সংগঠনের সিনিয়র সদস্য শাহনাজ পলি নির্বাহী সদস্য ও ডিএসইসি’র নির্বাচনে বাংলাদেশ জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক জাফরুল আলম সদস্য পদে দ্বিতীয় ও শামসুল আলম সেতু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এ উপলক্ষে আগামিকাল নয়া পল্টনের একটি অভিজাত রেস্টুরেন্টে বিজেএফ’র পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, আবাসন ব্যবস্থা নিশ্চিত করণে সংগঠনের যাত্রা শুরু হয়। সেই সাথে বাৎসরিক বনভোজন, সদস্যদের বিভিন্ন ক্ষেত্রে অবদান তুলে ধরা এবং তাদেরকে সংবর্ধিত করা হয়। এছাড়া গণমাধ্যমে সংবাদযোদ্ধাদের ওপর নির্যাতন-নিপীড়ন নিয়েও প্রতিবাদ করা হয় সংগঠনের পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net