1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিদেশী মদসহ জালি বোর্ট জব্দ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বিদেশী মদসহ জালি বোর্ট জব্দ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪৮ বার

বাগেরহাট জেলার, মোংলা নদীর মামার জেটি থেকে বিদেশী মদসহ একটি জালীবোর্ট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ শুক্রবার দুপুরের দিকে গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলও জালীবোর্টে থাকা বিদেশী মদ উদ্ধার করে। তবে এ জালীবোর্ট মালিক বেল্লাল ওরফে খোমিনী বেল্লালসহ তার সহযোগীরা পালিয়ে যায় বলে জানায় স্থানীয়রা। বেল্লাল পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় বসবাস করেন।

কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লেঃ এম মাজহারুল হক জানান, মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজ থেকে বিদেশী মদ (হুইচস্কী) জালিবোটে বহন করে পাচারের উদ্দেশ্যে মোংলা নদীর মামার ঘাট এলাকায় রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মামার জেটিতে থাকা পাচারকারীরা বোটে পাচার করে আনা ৪ কার্টুন মদ তড়িঘড়ি করে নামিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে অভিযানকারীরা পাচারকারীদের বোটে তল্লাশী চালিয়ে আরো ১৫ বোতল বিদেশী মদ উদ্ধার করে এবং বোটটি জব্দ করে।

উদ্ধারকৃত মদ ও বোট মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তরের করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড। এ ঘটনায় বিদেশী মদ বহনকারী জালিবোট ও মালিক এবং পাচারকারী বেল্লাল ওরফে খোমিনি বেল্লালসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড। এদিকে বেল্লালসহ তার সহযোগী পাচারকারী একটি চক্র দীর্ঘদিন ধরে মোংলা বন্দরে আগত বিদেশী জাহাজ থেকে মাদক, জ্বালানী তেল ও অন্যান্য মালামালের কালোবাজারী ব্যবসা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এর আগে বিভিন্ন সময়ে বেল্লাল চক্রের পাচারকৃত মালামাল আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে আটকও হয়েছে। তারপরও বেল্লাল চক্র মোংলা বন্দরে চোরাচালান কার্যক্রমে সক্রিয় রয়েছেন বলেও বহু অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net