ঢাকা   ০৫:৫২:৪৬ এএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

সমাজসেবক হাবিবুর রহমান হাবিবের ১৫তম মৃত্যুবার্ষিকী কাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও সেবামূলক সামাজিক সংগঠন বন্ধু চিরদিনের সদস্য মো. মোস্তাফিজুর রহমান মোস্তাকের বড় ভাই সমাজসেবক ও ব্যবসায়ী মরহুম হাবিবুর রহমান হাবিব এর ১৫তম মৃত্যুবার্ষিকী কাল।

এ উপলক্ষে তার পরিবার ও হাবিবুর রহমান হাবিব মেমোরিয়াল ট্রাষ্টের পক্ষ থেকে আগামিকাল (২৬ ফেব্রুয়ারী) শুক্রবার বাদ জুম্মা নবাববাড়ী জামে মসজিদ ও গেণ্ডারিয়ার মুরগী টোলা হাবিবিয়া জামে মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন হাবিবের ছোট ভাই সমাজসেবক মোস্তাক।

হাবিবুর রহমান বাংলাদেশ পাখা প্রস্ততকারক মালিক সমিতির সাবেক সভাপতি, আমরা ঢাকার নাগরিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আগামিকাল শুক্রবার হাবিবিয়া জামে মসজিদ ও এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হবে। এছাড়াও আগামি রবিবার (২৮ ফেব্রুয়ারী) মরহুমের নবাব বাড়ীস্থ নিজ বাসভবনে সকালে কোরআন খানি ও ফাতেহা পাঠ হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি