1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভালোবাসা দিবসের একাধিক নাটকে মাহমুদ পারভেজ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত  মাগুরার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার

ভালোবাসা দিবসের একাধিক নাটকে মাহমুদ পারভেজ

রেজা শাহীন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৮০ বার

ভালোবাসা দিবস উপলক্ষে তরুণ অভিনেতা মাহমুদ পারভেজ এর চারটি নাটক প্রচারিত হবে বিভিন্ন টিভি চ্যানেলে। চারটি নাটকের দুইটিতে অভিনয় করেছেন অভিনেতা আরফান নিশো ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

ভালোবাসা দিবস উপলক্ষে জনপ্রিয় পরিচালক ভিকি জাহেদ বেশ কয়েকটি নাটক পরিচালনা করছেন এবার। তাঁর পরিচালিত ‘ভুলজন্ম’ এবং ‘মাজনু’ নাটকে নেগেটিভ চরিত্রে দেখা যাবে অভিনেতা পারভেজকে।

বড় কোনো সেলিব্রেটির কথা বলছি না, বলছি একজন অভিনয়প্রেমী মানুষের কথা। তিনি মাহমুদ পারভেজ। ছোটো পর্দায় তিনি অনেক কাজ করলেও গল্পের মূল ভূমিকায় বরাবরই ছিলেন কম। তবে চেষ্টা করে যাচ্ছেন প্রতিদিন। কঠোর পরিশ্রম করছেন অবিরত।

মাজনু নাটকটি ১২ ফেব্রুয়ারি লাইভ টেক এর ইউটিউব চ্যানেলে রিলিজ হয়। ১৪ ফেব্রুয়ারি রাত ১১.৩০ মিনিটে আরটিভিতে প্রচার হবে ‘ভুলজন্ম’।

অন্য দুটি নাটকের মধ্যে রয়েছে নিডো খানের রচনা ও পরিচালনায় পেইন কিলার ও রিফাত আদনান পাপনের রচনা ও পরিচালনায় সুনয়না। নাটক দুটি শীঘ্রই প্রচার হবে বিভিন্ন টিভি চ্যানেলে।

নাটক দুটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা শতাব্দী ওয়াদুদ, সায়েদ জামান শাওন, তানিয়া বৃষ্টি, শিল্পী সরকার অপু, আনোয়ার হোসেন সহ অনেক গুনী কলাকুশলী।

ভালোবাসা দিবস উপলক্ষে একাধিক নাটকে অভিনয় সম্পর্কে জানতে চাইলে অভিনেতা মাহমুদ পারভেজ বলেন, ‘এবারের ভালোবাসা দিবসটা আমার জন্য খুবই আনন্দের। কারণ এই ভালোবাসা দিবসে আমার অভিনয় করা চারটি নাটক প্রচারিত হবে। এটা আমার জন্য একটা বড় পাওয়া। এর আগে কখনো ভালোবাসা দিবসে আমার এতগুলো নাটক প্রচারিত হয়নি। এর জন্য এই ভালোবাসা দিবসটা আমার জন্য একটু ব্যতিক্রম।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net