1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় বড় ভাইকে জেলে পাঠাতে বউকে দিয়ে পালটা ধর্ষণ মামলার চেষ্টা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

শরণখোলায় বড় ভাইকে জেলে পাঠাতে বউকে দিয়ে পালটা ধর্ষণ মামলার চেষ্টা

নইন আবু নাঈম,বাগেরহাট সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৪ বার

বাগেরহাটের শরণখোলায় বড় ভাইকে জেলে পাঠাতে বউকে দিয়ে পালটা ধর্ষণ চেষ্টা মামলা করালো আপন ছোটো ভাই। এর আগে বড় ভাবির করা মামলায় বর্তমানে কারাবাস করছে দেবর । ওই মামলায় জামিন না পেয়ে বড় ভাইকে জেল খাঁটাতে কৌশল হিসেবে বউকে দিয়ে পাল্টা ধর্ষণ চেষ্টা মামলা করালো ছোটো ভাই।

খোঁজ নিয়ে জানাগেছে, শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের আব্দুস সামাদ হাওলাদারের বড় ছেলে নেহারুল (৩৪) ও ছোটো ছেলে মিলন (৩১) এর মধ্যে বেশ কয়েকমাস ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহ চলে আসছে।

ওই কলহের জের ও মিলনের অসামাজিক কর্মকান্ডে অতিষ্ট হয়ে গত ১৭ জানুয়ারী নেহারুলের স্ত্রী সুমনা আক্তার বাদী হয়ে মিলনের বিরুদ্ধে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশ মিলনকে আটক করে আদালতে হাজির করালে আদালত তাকে জামিন না দিয়ে জেল হাজতে পাঠাতে নির্দেশ দেন। জামিন না পাওয়ায় মিলনের স্ত্রী ক্ষিপ্ত হয়ে বড় ভাই নেহারুলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। ষড়যন্ত্রের অংশ হিসেবে গত ২ ফেব্রæয়ারী মিলনের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে (ভাসুর) নেহারুলের বিরুদ্ধে শরণখোলা থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন।

মামলা সংক্রান্ত ঘটনার খোঁজ খবর নিতে রাজাপুর গ্রামে গিয়ে জানাযায় তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহ চলে আসছিলো। তাই, ভাই ভাইকে ফাঁসাতে এমন সাজানো মামলার আশ্রয় নেয় তারা। তবে, মিলনের নামে এর আগেও ধর্ষণের মামলা হয়েছে। যে মামলার বাদী বর্তমানে এলাকা ছাড়া। স্থানীয়রা জানান, একটি মামলার পালটা মামলা দিয়েছে ছোটো ভাই মিলনের স্ত্রী। যাতে একইভাবে বড় ভাইও জেলে যায়।

তবে,তাদের এমন হিংসাত্মক মনোভাব দেখে আশপাশের মানুষও প্রতিপক্ষকে ফাঁসাতে এমন খারাপ পদক্ষেপ গ্রহণ করতে পারে। এঘটনায় বড় ভাই নেহারুলের সাথে কথা বললে তিনি বলেন, আসলে আমার স্ত্রী মিলনের বিরুদ্ধে আগে একটি মামলা করেছে। যে মামলায় মিলন এখন জেলে রয়েছে। মিলনের জামিন না হওয়ায় ওর স্ত্রী ক্ষিপ্ত হয়ে এমন নাটক বানিয়ে পালটা মামলা করেছে । এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও সাজানো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net