1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অবৈধ খোঁয়াড় মালিকের কাছে লাঞ্ছিত হওয়া সেই বৃদ্ধ কৃষকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল

অবৈধ খোঁয়াড় মালিকের কাছে লাঞ্ছিত হওয়া সেই বৃদ্ধ কৃষকের মৃত্যু

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ২৬৬ বার

মাগুরায় অবৈধ খোঁয়াড় মালিকের কাছে আটক ছাগল আনতে গিয়ে খোয়াড় মালিকের হাতে লাঞ্ছনার শিকার হয়ে অপমান সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টার পর গুরুতর অসুস্থ হয়ে অবশেষে মৃত্যু বরন করেছেন ষাটোর্ধ বৃদ্ধ মোসলেম শেখ নামের এক কৃষক।
কৃষক মোসলেম শেখের বাড়ি মাগুরা সদর উপজেলার শক্রজিৎপুর ধর্মদাহ গ্রামে।

গুরুত্বর অসুস্থ অবস্থায় দশ দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল সকাল পৌনে দশটার দিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে মৃত্যুবরন করেন তিনি। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্থান্তর করা হয়েছে। এদিকে যে ছাগল আনতে গিয়ে লাঞ্চিত হয়ে আত্বহত্যার চেষ্টার পর বৃদ্ধ মোসলেম মৃত্যু বরন করলেও তার ছাগল আটকে রেখেছেন খোঁয়াড় মালিক কলম।

নিহত কৃষকের স্ত্রী আমেন খাতুন অভিযোগ করেন, ফসলের মাঠে প্রতিবেশী নজরুল শেখের মরিচ ক্ষেতের পাতা খাওয়াই গত ১০ মার্চ দুপুরে দুটি বাচ্চাসহ তাদের পোষা রামছাগল ধরে কালাম শেখের খোঁয়াড়ে দিয়ে আসেন তিনি। খবর পেয়ে তার স্বামী মোসলেম শেখ ছাগলগুলি ছাড়িয়ে আনতে গেলে খোয়াড় মালিক কালাম শেখ তার কাছে এক হাজার টাকা দাবি করেন। তার স্বামী প্রতিবেশীর থেকে প্রথমে ২শত টাকা নিয়ে ছাগল আনতে ব্যার্থ হয়ে ফেরত আসেন। পরে আরো একশত টাকা ধার নিয়ে মোট ৩শ টাকা নিয়ে যান। কিন্তু দাবিকৃত এক হাজার টাকা দিতে না পারায় খোঁয়াড় মালিক তার স্বামীকে ছাগলগুলি ফেরত না দিয়ে গালিগালাজসহ মারধর করে গলাধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এ-ই লাঞ্চিত হবার অপমান সইতে না পেরে মনের কষ্টে বাড়ি ফিরে বাড়ির পেছনে একটি সড়াই গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলে আত্বহতার চেষ্টা করেন। আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ১৭ই মার্চ মাগুরা সদর থানায় খওড় মালিক কালাম শেখসহ দুই জনকে অভিযুক্ত করে মামলার অভিযোগ দায়ের করেন বলে জানান। তিনি এর শুষ্ঠ বিচার দাবী করেন।

এ বিষয়ে জানতে খোঁয়াড় মালিক কালাম শেখের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে বাড়িতে দুইটি বাচ্চাসহ নিহত মোসলেমের পোষা ছাগলগুলি বাধা অবস্থায় দেখতে পাওয়া যায়। গ্রামবাসী জানায় মৃত্যুর ঘটনা জানার পর ছেলেসহ পালিয়ে গা ঢাকা দেয় কালাম। বাড়িতে থাকা কালামের পুত্রবধূ জানান, সেদিন ছাগল নিতে আসলে টাকা না থাকায় ছাগল ফেরত দেয়া হয়নি তবে লাঞ্চিত করার কথা অস্বিকার করেন তিনি। সরকারি অনুমোদন না থাকলেও ইউনিয়ন পরিষদের লোকজনের সহযোগিতায় খোঁয়াড়ের কার্যক্রম চলছে বলেই জানায় গ্রামবাসী।

এ বিষয়ে স্থানীয় শত্রুজিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জিত কুমার বিশ্বাস খোঁয়াড় পরিচালনায় সহযোগিতার বিষয়ে অস্বীকৃতি জানিয়ে অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, গ্রামে খোঁয়াড় নিয়ে বাদ-বিবাদের ঘটনা হয় বিধায় গত দুই বছর ইজারা দেয়া বন্ধ রয়েছে। অবৈধভাবে একটি সংঘবদ্ধ চক্র গবাদিপশু আটকে রেখে মানুষের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করে যাচ্ছে বলে গ্রামবাসীর অভিযোগ পেয়েছেন। এ ব্যাপারে যথাযথ ব্যাবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারিক আল মেহেদী জানান, নিহতের স্ত্রী আমেনা খাতুনের লিখিত অভযোগের ভিত্তিতে আত্মহত্যার প্ররোচনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net