1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইউপি সচিবের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রকাশ্যে হুমকি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ  নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ইউপি সচিবের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রকাশ্যে হুমকি

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩১৮ বার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়ন পরিষদ সচিবের বিরুদ্ধে গত ০৩ মার্চ দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রিন্ট ভার্ষন ও দৈনিক আমার সংবাদ পত্রিকার অনলাইন ভার্ষনে “ পরিচয়পত্র বিতরণে অনিয়ম” ও “ রাঙ্গাবালীতে টাকা ছাড়া মিলছে না পরিচয়পত্র” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এতে স্থানীয় সংবাদকর্মীর উপর ক্ষুব্ধ হয় ওই ইউনিয়নের সচিব জাকির হোসেনের দালাল চক্ররা।
ওই নিউজে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সকালে উপজেলার মৌডুবী বাজারে প্রতিদিনের সংবাদের রাঙ্গাবালী প্রতিনিধি মাহমুদুল হাসানকে প্রকাশ্যে দেখে নেয়ার হুমকি দেন ওই ইউনিয়নের সচিবের দালাল শফিকুল। এসময় ওই সংবাদকর্মীর উপর চড়াও হয়ে শফিকুল প্রকাশ্যে অকথ্য ভাষায় গালমন্দ করে।

শফিকুল মৌডুবী ইউনিয়নের চদ্রিমাঝি গ্রামের মৃত ইসমাইল হাওলাদারের ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, আমি সকালে বাজারে এসে দেখি শফিকুল সাংবাদিকদের খারাপ ভাষায় গালমন্দ করে। এবং স্থানীয় সাংবাদিক মাহমুদুল হাসান র কাছে ১ হাজার টাকা চাঁদা দাবি করেন।
ঘটনাস্থানে উপস্থিত এক ব্যক্তি জানান, আমি জানিনা ও (শফিকুল) হঠাৎ সাংবাদিকের সাথে এমনটা কেনো করলো। মনে হয় নেশাগ্রস্থ ছিল তাই এসব করছে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ওই সাংবাদিক মুঠোফেনে বিষয়টি জানিয়েছেন। তাকে অবশ্যই আইনি সহায়তা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net