1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাফনের কাপড়সহ অক্ষত লাশ : দাফন করা হয়েছিলো ১৬ বছর পূর্বে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

কাফনের কাপড়সহ অক্ষত লাশ : দাফন করা হয়েছিলো ১৬ বছর পূর্বে

কে এম ইউছুফ ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩৪০ বার

কাফনের কাপড়সহ ১৬ বছরের পুরোনো লাশ পাওয়া গেলো ভোলায়। ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দেলু সাহেব বাড়ীর দরজার আব্দুর রহমান সিকদার বাড়ী জামে মসজিদের কবরস্থানে ১৬ বছর পূর্বে এক ব্যক্তিকে কাফনসহ যেমন কবরে রাখা হয়েছে, বর্তমানে লাশটি কবরে তেমনই রয়েছে কাফনের কাপড়সহ।

মৃতের নাম মোঃ হোসেন সিকদার। তিনি কাচিয়ার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২রা মার্চ) দুপুরে ইলিশা সড়ক নির্মানে কাজ করা শ্রমিকেরা রাস্তা খননের এক পর্যায়ে তারা এমন দৃশ্য দেখতে পায়।

এদিকে এই চাঞ্চল্যকর ঘটনা দেখতে বিভিন্ন যায়গা থেকে জনসাধারণ ভিড় জমায়। পরবর্তিতে যোহর নামাযের পর মরহুমের আত্মীয়-স্বজনরা পার্শ্ববর্তী কবরস্থানে তার লাশ পূণরায় দাফন করেন।

স্থানীয়রা জানান- বেলা অনুমানিক ১২:৩০ মিনিটের সময় ইলিশা সড়কের কাজ করতে গিয়ে শ্রমিকেরা এমন দৃশ্য দেখতে পায়। তারা বলেন, এই মৃত ব্যক্তি সহজ, সরল প্রকৃতির নামাজী ব্যক্তি ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা জেলার ইসলামী আন্দোলনের সেক্রেটারি তরিকুল ইসলাম জানান- ভোলায় যে ফোর লেনের কাজ চলছে; সে কাজ করার সময়ই এই কবরটি ভাঙতে হয়। এরপর কী ঘটেছে তা তো আমাদের সবারই জানা। আসলে হোসেন সিকদার ছিলেন আমাদের এলাকার অত্যন্ত গণ্যমান্য ও ধর্মপরায়ন ব্যক্তি। তিনি ইসলামপ্রেমী মানুষকে ভালবাসতেন মন থেকে। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রমকে সবসময় সমর্থন করতেন কাজে উৎসাহ যোগাতেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net