1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ফোরামের বিপুল বিজয় - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি টেকনাফে নাফ নদীতে বোটের ইঞ্জিন বিকল : কোস্ট গার্ডের সফল উদ্ধার অভিযানে বাঁচল ৪৫ যাত্রী কেইপিজেড বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দুদকের ব্যাখ্যা আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান এভারকেয়ার হাসপাতালের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ফোরামের বিপুল বিজয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ২৮৪ বার

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২১-২০২২ সেশনের কার্যকরী কমিটির নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১২মার্চ) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এড.শামসুর রহমান ফারুক আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল ঘোষনা করেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১৭টি পদের বিপরীতে সভাপতি,দুই সহ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয়লাভ করেছে। অপরদিকে, আওয়ামীলীগ সমর্থিত কুমিল্লা জেলা সম্মিলিত আইনজীবী পরিষদ ৫টি পদে জয় লাভ করেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার নির্বাচন সম্পন্ন হয়। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন চলে।

১৭টি পদের বিপরীতে এবার বিএনপি জামায়াত সমর্থিত একটি ও আওয়ামীলীগ সমর্থিত দুটি প্যানেলসহ মোট ৫৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন। মোট এক হাজার ৮৩ জন ভোটারের মধ্যে এবার এক হাজার ২৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে ভোগ গননা শুরু হয়ে একটানা শুক্রবার দুপুর পর্যন্ত ভোট গননা চলে।

বিএনপি সমর্থিত বিজয়ী আইনজীবী নেতৃবৃন্দ হলেন, সভাপতি পদে সভাপতি পদে অ্যাড. মো. শরীফুল ইসলাম, সহ সভাপতি পদে অ্যাড. আব্দুল বারী ও অ্যাড. ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো. সহিদ উল্লাহ্, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. আল-মাহমুদ সাগর, ট্রেজারার পদে অ্যাড. মো. ইফতেখার হোসেন, লাইব্রেরি সেক্রেটারি পদে অ্যাড. মো. তারিকুল ইসলাম মজুমদার (তারেক) ও রিক্রিয়েশান, কালচারাল এফেয়ার্স এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি পদে অ্যাড. মো. মোহাম্মদ বিল্লাল হোসাইন ভূঁইয়া ।

এবং মেম্বার অব দি ম্যানেজিং কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন, অ্যাড. মো. এ, কে, এম হাছানুল হক, অ্যাড. এ.এস.এম সাইফুল ইসলাম, অ্যাড. ফারহানা সেলিম, ও অ্যাড. সাহিদা বেগম।
আওয়ামীলীগ সমর্থিত বিজয়ী আইনজীবী নেতৃবৃন্দ হলেন, এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্নিচার সেক্রেটারি পদে অ্যাড. নবেন্দু বিকাশ দোলন, সহকারী এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্নিচার সেক্রেটারি পদে অ্যাড. তাহমিনা মুজাহিদ এবং মেম্বার অব দি ম্যানেজিং কমিটির সদস্য পদে নির্বাচিতরা হলেন, অ্যাড. মো. কামাল হোসেন (মির্জা কামাল), অ্যাড. কৌশিক সরকার ও অ্যাড. তাহমিনা বেগম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net