1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় ১২ জনের জেল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

গাইবান্ধায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় ১২ জনের জেল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৫৩২ বার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি:
দেওয়ানি আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ লঙ্ঘন করায় গাইবান্ধার একটি আদালত ১২ জন ব্যক্তিকে সাত দিন করে দেওয়ানি কারাগারে আটক রাখার আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সুন্দরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মোহাম্মদ জুনাইদ এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করায় পৃথক দুটি ভায়োলেশন মামলায় মোট ১২ জন আসামীকে সাত দিন করে দেওয়ানি কারাগারে আটক রাখার নির্দেশ দেন আদালত। ৩১/২০১৯ নম্বর মিস ভায়োলেশন মামলায় সুন্দরগঞ্জের মরুয়াদহ গ্রামের মো: মোকসেদ, মো: দেলদার, মো: জেলালসহ মোট ৯ জন আসামীকে ৭ দিন করে দেওয়ানি কারাদন্ডের আদেশ প্রদান করেন আদালত। অপরদিকে ৩৪/২০১৮ নম্বর মিস ভায়োলেশন মামলায় সুন্দরগঞ্জের উজান বোচাগাড়ী গ্রামের ৩ জন আসামী-মো. নুরুজ্জামান মিয়া, মো: বাচ্চু প্রামাণিক ও মো: শামছুল হককেও ৭ দিন করে দেওয়ানি কারাদন্ডের আদেশ দেন আদালত।

সুন্দরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ লঙ্ঘন করায় ১২ জনকে দেওয়ানি কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন আদালত। এই আদেশের ফলে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ লঙ্ঘন করার এমন দু:সাহস করবেনা কেউ। এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net