ঢাকা   ১০:৩২:০৬ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক স্বপ্নের গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি  এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

নবীনগরে কুইজ প্রতিযোগিতা কবিতা আবৃত্তির মাধ্যমে গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৪২২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আই কে ইব্রাহীম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার সুহাতায় গুঞ্জন পাঠাগারের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) সন্ধ্যায় গুঞ্জন পাঠাগারে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, পুরস্কার বিতরণ ও কেক কাঁটার মাধ্যমে ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

পাঠাগারের ভূমিদাতা রাজিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন- নবীনগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওয়াজেদ উল্লাহ জসীম, ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও সাংবাদিক আই কে ইব্রাহীম, আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম সবুজ।

ভোলাচং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হেলাল উদ্দিন ও পাঠাগার প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান স্বপনের যৌথ সঞ্চালনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রভাষক আইনুল হক, সিনিয়র শিক্ষক পার্থ চক্রবর্তী, বাংলা টিভির নবীনগর প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ প্রমুখ।

প্রধান অতিথি বলেন, গুঞ্জন পাঠাগারের মাধ্যমে শিশু-কিশোর ও যুবসমাজের মাঝে জ্ঞানের আলো বিতরণ করা হচ্ছে। তিনি পাঠাগারের জন্য সাধ্যমত সহযোগিতার আশ্বাস দেন।

বক্তারা, গুঞ্জন পাঠাগারের বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সি প্রশংসা করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, শিক্ষার্থী গোলাম কিবরিয়া, রমজান, ইমন, তৌহিদা, রানা, সুমন ও আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি