1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে সংশপ্তক'র ১ম বছর পেরিয়ে দ্বিতীয় বছরে পদার্পণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুই বোটসহ ২২ চোরাকারবারি আটক টেকনাফের কোয়াইংছড়ি পাড়ায় ডিএনসি’র অভিযানে ইয়াবা উদ্ধার; আসামী পলাতক  মাগুরায় সরকারি কলেজ শিক্ষকদের অবস্থান কর্মসূচী পালন বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার টেকনাফে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু প্রযুক্তি জ্ঞানে বলীয়ান হতে হবে- ড. কর্নেল (অব.) অলি আহমদ মানবাধিকার প্রতিষ্ঠিত হোক ও গনতন্ত্র মুক্তি পাক:১০ই ডিসেম্বর মানবাধিকার দিবসে মানবাধিকার প্রতিষ্ঠিত হোক – সুশীল ফোরাম ঈদগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত ৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

নাঙ্গলকোটে সংশপ্তক’র ১ম বছর পেরিয়ে দ্বিতীয় বছরে পদার্পণ

মোঃ সাইফুল ইসলাম,নাঙ্গলকোট।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ২৪২ বার

কুমিল্লা জেলা নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন সংশপ্তক’র জমকালো আয়োজনের মধ্য দিয়ে ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে আজ মঙ্গলবার সকাল দশটায়।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সংশপ্তক’র প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম।

নাঙ্গলকোট এ আর উচ্চ বিদ্যালয় মাঠ হতে নাঙ্গলকোটের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন র‍্যালীটি।
আমন্ত্রিত অতিথি হিসেবে র‍্যালীতে অংশগ্রহণ করেন নাঙ্গলকোট পৌরসভার মেয়র আব্দুল মালেক। অংশ নেন সাংবাদিক ও পেশাজীবী সংগঠন সহ বিভিন্ন স্তরের মানুষ।

সংশপ্তক’র প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম বলেন ২০২০ সালে যখন করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল তখন নাঙ্গলকোট উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে এ সংগঠনটি তৈরি করি এবং করোনাকালীন সময়ে অসহায় মধ্যবিত্ত মানুষের পাশে সংশপ্তক নিরলস ভাবে কাজ করেন।

যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন তাদের এবং তাদের পরিবারের সার্বক্ষণিক সেবা প্রদান করেন। আজকেও ফ্রি ব্লাড গ্রুপিং এবং করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা হয়।
ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

প্রোগ্রামে বিভিন্ন ইউনিয়নের টিম লিডারদের নেতৃত্ব সদস্যরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net