1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলা

অশোক দাশ,সীতাকুণ্ড,চট্টগ্রাম:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৪১০ বার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে পালন করলো বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলা।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আছিফ রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মোকাররম হোসেন ভূইয়ার নেতৃত্বে নগরীর দোস্ত বিল্ডিং নিউমার্কেট থেকে শুরু হয়ে শোভাযাত্রা চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে জামাল খান প্রেসক্লাবে এসে সমাপ্তি ঘোষণা করে।
আনন্দ শোভাযাত্রায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলার সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলা সহ-সভাপতি ইকবাল হোসেন রুবেল,জিব বড়ুয়া,কামরুন নাহার নিলু,এডভোকেট মুহাম্মদ আমিনুল ইসলাম, সজীব,রাসেল,নোমান অপু,বিপু,আবু সাঈদ জিসান,জাহেদ,মোদাচ্ছের ইসলাম মুন,সান,রবিউল হোসেন, সাজ্জাদ,সাদিক,শাহেদ, অনিক,সৌরভ,অর্ক,বেলাল হোসেন সহ জেলা ও উপজেলা শাখার নেতা-কর্মীদের পদচারণায় মূখরিত হয় এ আনন্দঘন শোভাযাত্রা।
শোভাযাত্রা শেষে পঞ্চাশ অধিক শিশু কিশোর দের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলা।

শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি শেষে সংক্ষিপ্ত ভাষনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোকাররম হোসেন ভূঁইয়া সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানান। তিনি বলেন বঙ্গবন্ধুর নাম দিয়ে অনেক ভুঁইফোড় সংগঠন গজিয়ে উঠেছে যারা নিজেরা অনেকে অনেক দুর্নীতির দায়ে অভিযুক্ত।
সভাপতির বক্তৃতায় আছিফ রহমান শাহীন সবাইকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস সফলভাবে সম্পন্ন করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কর্মসূচী সমাপ্ত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net