1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মান্দায় মহাশ্মশানের ১৫টি গাছ পুড়ে ছাই - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত

মান্দায় মহাশ্মশানের ১৫টি গাছ পুড়ে ছাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৬৪০ বার

কাজী কামাল হোসেন,নওগাঁ :
নওগাঁর মান্দায় একটি মহাশ্মশানে শুকনো সরিষা গাছের স্তুপে দূর্বৃত্তের আগুনে সরিষা গাছের স্তুপসহ প্রায় ১৫টি গাছ পুড়ে গেছে।

জেলার মান্দা উপজেলার মৈনম ভদ্রসেনা মহাশ্মশানে গতকাল বুধবার দিবাগত রাতে এই ঘটনাটি ঘটেছে। এতে ২/৩ বছর বয়সী ২টি বটগাছ, ১টি পাকড় গাছ এবং ১২টি ইউক্যালিপটাস গাছ সম্পূর্ণ ভাবে পুড়ে গেছে বলে জানা গেছে।

মহাশ্মশান কমিটির সভাপতি এবং স্থানীয় সতীহাট কেটি হাইস্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ অমল চন্দ্র মন্ডল জানিয়েছেন, স্থানীয় জনৈক শামসুল ইসলাম এবং আমজাদ হোসেনকে একাধিকবার নিষেধ করা পরেও মহাশ্মশানের সংরক্ষিত এলাকায় সরিষার কাঁটা এনে স্তূপাকারে রেখেছিল। গতকাল রাতে কে-বা কাহারা সেই শুকনো সরিষা কাঁটার স্তুপে আগুন লাগিয়ে দিয়েছে। এর ফলে সরিষা কাঁটার পাশাপাশি মহাশ্মশানের ছোট বড় প্রায় ১৫ টি বিভিন্ন প্রজাতির গাছ সম্পূর্ণ ভাবে পুড়ে গেছে। বিষয়টি নিয়ে গ্রামবাসী স্তম্ভিত এবং মর্মাহত।
তিনি বলেন, সামান্যর জন্য মহাশ্মশানের ঘরটি পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net