1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান পৌর নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন

রাউজান পৌর নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৩৪৭ বার

রাউজান পৌরসভার দায়িত্বভার নিলেন নবনির্বাচিত মেয়র জমির উদ্দিন পারভেজ।বুধবার (২৪ মার্চ) দুপুরে পৌরসভার হল রুমে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন তিনি। নতুন মেয়রের দায়িত্ব গ্রহণ উপলক্ষে সকালে দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত মেয়র ও সকল কাউন্সিলরকে ফুল দিয়ে বরণ করে নেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা। এ সময় নবনির্বাচিত মেয়র জমির উদ্দিন পারভজে দায়িত্বভার গ্রহণ করে বলেন, আমি রাউজান পৌরবাসীর প্রকৃত সেবক হতে চাই। শুধু মেয়র হিসেবে নয় আমি আপনাদের সেবক হিসেবে পাশে থেকেই কাজ করে যেতে চাই।আমাকে আপনাদের সেবক মনে করতে পারেন। পৌরবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার ভবিষ্যৎ কর্মকাণ্ড বাস্তবায়নে পৌরবাসীকে সহযোগীতার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। পৌরসভার সহকারী প্রকৌশলী রোমেল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল-হারুন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর জেনারেল ম্যানেজার মোল্লা আবুল কালাম আজাদ,স্বপন দাশগুপ্ত।অনুষ্ঠানে নব নির্বাচিত ৯জন কাউন্সিলর ও নারী আসনের সংরক্ষিত ৩জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের সময় পৌর মেয়র ও কাউন্সিলরদের সমর্থক ও নানা শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে পৌরসভায় ভিড় করে। দোয়া মাহফিলে মিলাদ ও মোনাজাত করেন আল্লামা আবু মুসা সিদ্দিকী ও হাফেজ মাওলানা বোরহান কাদের। অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত মেয়র ও অতিথিবৃন্দ সহ নবনির্বাচিত সকল কাউন্সিলরা হাতে ঝাড়ু নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নামেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net