1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে গৃহবধু অপহরণ ২জন আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ আমি নির্বাচিত হলে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম  ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

লালমনিরহাটে গৃহবধু অপহরণ ২জন আটক

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ২৫২ বার

লালমনিরহাটে গৃহবধু অপহরণ শ্বশুর -শ্বাশুড়ি আটক। স্তী অপহরণ হওয়ার পর ২ সন্তানকে নিয়ে চরম বিপাকে আছে নাজমুল হুদা নামের লালমনিরহাটের এক যুবক। ১৮ বছর আগে শুরু হয় নাজমুল মরিয়ম দম্পতির বিবাহিত জীবন।

১৩ বছর আগে মেয়ে নিশি ও ৭ বছর আগে পুত্র সন্তান জন্ম দিলেও শশুর শাশুড়ির মনে জায়গা পায়নি মরিয়ম। এমনটি বলছিলেন জেলা সদরের বড়বাড়ি ইউনিয়নের খেদাবাগ গ্রামের নাজমুল হুদা (৩৩) নামের ওই যুবক। গত ০২/০৩/২০২১ইং তারিখে বিকেল ৫টা থেকে পাওয়া যাচ্ছে না তার স্ত্রী মরিয়ম বেগম (৩০) কে।

তারপর থেকে ২ সন্তানকে নিয়ে চরম বিপাকে দিন কাটাচ্ছেন নাজমুল হুদা। ২ সন্তানের দেখভালের পাশাপাশি দৌড়াতে হচ্ছে প্রশাসনের বিভিন্ন দপ্তরে।

সরেজমিন গিয়ে অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোট ৫জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু ২দিন অতিবাহিত হলেও মরিয়মকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অপরদিকে মরিয়মের ভাই একই গ্রামের মিজানুর পাটোয়ারী বাদী হয়ে মরিয়মের শাশুড়ি নুরনাহার বেগম (৬০), শশুর নুরনবী মিয়া (৬৫) ননদ মুন্নি বেগম (২৮) কে অভিযুক্ত করে লালমনিরহাট সদর থানায় আরো একটি অভিযোগ দাখিল করেন। পরে পুলিশ ঘটনাটি আমলে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেন এ ঘটনায় মরিয়ম এর শ্বশুর-শাশুড়িকে পুলিশ আটক করেছে।
বিষয়টি নিয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহা আলম এর সাথে কথা বললে তিনি জানান, এ বিষয়ে মামলা দায়ের হয়েছে, ২জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং আটক হওয়া ২ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net