ঢাকা   ০১:১১:১১ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কাফনের কাপড়-আতর পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতিকে হত্যার হুমকি দিয়ে চিঠি সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ  আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

লালমনিরহাটে শেখ রাসেল শিশুপার্ক আধুনিকায়ন ও নতুন রাইডস স্থাপনের শুভ উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৫৪২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
মঙ্গলবার বিকাল ৩টায় শেখ রাসেল শিশু পার্কে জেলা পরিষদের আয়োজনে শেখ রাসেল শিশুপার্ক আধুনিকায়ন ও নতুন রাইডস স্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (অ.দা) রফিকুল ইসলাম। উদ্বোধক ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু জাফর।

বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আবিদা সুলতানা, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আব্দুস সোহরাব, প্যানেল চেয়ারম্যান-২ মেহেরুন নাহার মেরী, সদস্য আবুল কাশেম, সাইফুল ইসলাম ও তাহমিদুল ইসলাম বিপ্লব। এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী, জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আলহাজ্ব সেকেন্দার আলী, সাবেক কার্যনির্বাহী সদস্য এরশাদ হোসেন জাহাঙ্গীর, লালমনিরহাট কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক, লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলন। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন, হরিদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি