1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংসদ দিদারের ব্যানার ছেঁড়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাংসদ দিদারের ব্যানার ছেঁড়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩৩৫ বার

অশোক দাশ,সীতাকুণ্ড, চট্টগ্রাম:
সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও চট্টগ্রাম ৪ সংসদীয় আসন থেকে দুই দুই বার নির্বাচিত সাংসদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপির ছবিযুক্ত ব্যানার ছেঁড়ার প্রতিবাদে এবং এই ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্ব খুুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ সোমবার বিকেল ৪ টায় ফৌজদারহাট বাজারে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফউদ্দৌলা রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন
সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন,সাধারন সম্পাদক এস এম রিয়াদ জিলানী,সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা ইকবাল সরোয়ার,ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ, সহ সভাপতি আলতাফ মাহমুদ, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সম্পাদক রিদোয়ান উদ্দিন সায়মন, ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন বাবলু, শাহরিয়ার হামিদ, ফাহিম মোস্তফা, আরমান, জুয়েল, প্রমুখ।
এসময় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও দিদারুল আলম এমপির ছবিযুক্ত ব্যানার ছেঁড়ার তীব্র নিন্দা জানান এবং এই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রশাসনের নীকট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net